শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন

ভাষা শহীদদের সমাধীতে বিএনপির শ্রদ্ধা

ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: রাজধানীর আজিমপুর কবরস্থানে ভাষা শহীদদের সমাধীতে শ্রদ্ধা জানিয়েছে বিএনপি। আজ বুধবার সকালে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এ শ্রদ্ধা জানান।

এ সময় দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, বরকত উল্লাহ বুলু, চেয়ারপারসনের উপদেষ্টা ইনাম আহমদ চৌধুরী, আবদুস সালাম, জয়নুল আবদীন ফারুক, হাবিবুর রহমান হাবিব, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com