রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন

শিরোনামঃ
ঢাকার দুই সিটিতে মেয়র পদে প্রার্থী দিল বাংলাদেশ খেলাফত মজলিস বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের প্রত্যয় নিয়ে শেষ হলো ৩০তম ইউএস ট্রেড শো মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়: ট্রাম্পের শীর্ষ কর্মকর্তাদের পদত্যাগ ঢাকা-রিয়াদ ও দাম্মাম রুটে ১৮০ ফ্লাইট বাতিল, আটকা ২৩ হাজার যাত্রী সাংবাদিক লিয়াকত হোসাইন লায়নের পিতার ৭ম মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষার উন্নয়নে বাংলাদেশকে ৩০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জাতীয় জাদুঘরে আলোচনা সভা জেলা পর্যায়ে হাতের লেখা প্রতিযোগিতায় শিবরাম স্কুলের দুই শিক্ষার্থীর বাজিমাত

ভালুকায় রাস্তা পারাপারের সময় ট্রাক চাপায় পথচারী নিহত

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ময়মনসিংহের ভালুকায় রাস্তা পারাপারের সময় উল্টো পথে আসা একটি ইট ভর্তি ট্রাকের নীচে চাপা পড়ে ঘটনাস্থলেই আঃ হামিদ পাঠান (৬৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।

জানা যায়, শুক্রবার (২৪ জুন) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ চারলেন মহাসড়কের ভালুকা থানার মোড় এলাকায় পায়ে হেঁটে রাস্তা পারাপারের সময় উল্টো পথে আসা একটি ইট ভর্তি ট্রাকের নীচে চাপা পড়ে ঘটনাস্থলেই উপজেলার খারুয়ালী এলাকার ব্যাংক কর্মকর্তা আফতাব পাঠানের বড় ভাই ও ভালুকা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাখাওয়াত পাঠানের মামা মৃত জাবেদ আলী পাঠানের ছেলে আঃ হামিদ পাঠানের মর্মান্তিক মৃত্যু ঘটে। ঘটনার সময় আঃ হামিদ পাঠান ভালুকা বাজার থেকে পায়ে হেঁটে রাস্তা পার হচ্ছিলেন। ইট ভর্তি ট্রাকটি চারলেন সড়কের উল্টো লেনে দ্রুতবেগে এসে তাঁকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ভরাডোবা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। এ সময় ঘাতক ট্রাকটিকে আটক করা হলেও ট্রাকের চালক পালিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভরাডোবা হাইওয়ে থানা’র ওসি রিয়াদ মাহমুদ পিএিম জানান, উল্টো পথে বেপরোয়া ট্রাক চাপায় এক পথচারি নিহত হয়েছে। আমরা নিহতের লাশ উদ্ধার করে তার পরিবারের বিনা ময়না তদন্তে লাশ দাফনের আবেদনের প্রেক্ষিতে লাশ হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে একটি মামলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com