রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন

শিরোনামঃ
ঢাকার দুই সিটিতে মেয়র পদে প্রার্থী দিল বাংলাদেশ খেলাফত মজলিস বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের প্রত্যয় নিয়ে শেষ হলো ৩০তম ইউএস ট্রেড শো মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়: ট্রাম্পের শীর্ষ কর্মকর্তাদের পদত্যাগ ঢাকা-রিয়াদ ও দাম্মাম রুটে ১৮০ ফ্লাইট বাতিল, আটকা ২৩ হাজার যাত্রী সাংবাদিক লিয়াকত হোসাইন লায়নের পিতার ৭ম মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষার উন্নয়নে বাংলাদেশকে ৩০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জাতীয় জাদুঘরে আলোচনা সভা জেলা পর্যায়ে হাতের লেখা প্রতিযোগিতায় শিবরাম স্কুলের দুই শিক্ষার্থীর বাজিমাত

ভালুকায় বাসাবাড়িতে আগুন

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ময়মনসিংহের ভালুকায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন লেগে ১টি বাড়ীর ৫টি রুমসহ একটি মনিহারি গোডাউন পুড়ে ছাই হয়ে গেছে। তবে প্রাথমিক ভাবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

জানা যায়, শনিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের ডুবালিয়াপাড়া এলাকার আল আমিনের বাসায় রান্না করার সময় অসাবধানতাবসত গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়ে বাসাবাড়িসহ মনিহারি গোডাউনে আগুন ছড়িয়ে পরে। স্থানীরা ফায়ার সার্ভিসে খবর দিলে তারা প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।

এ অগ্নিকান্ডের ঘটনার সত্যতা স্বীকার করে ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র অফিসার আল মামুন জানান, গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়ে একটি মনিহারী দোকানের গোডাউনসহ ৫টি রুম পুড়ে গেছে। আগুনে প্রাথমিকভাবে ২ লক্ষ টাকার ক্ষতি হতে পারে বলে ধারণা করা যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com