রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন

শিরোনামঃ
ঢাকার দুই সিটিতে মেয়র পদে প্রার্থী দিল বাংলাদেশ খেলাফত মজলিস বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের প্রত্যয় নিয়ে শেষ হলো ৩০তম ইউএস ট্রেড শো মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়: ট্রাম্পের শীর্ষ কর্মকর্তাদের পদত্যাগ ঢাকা-রিয়াদ ও দাম্মাম রুটে ১৮০ ফ্লাইট বাতিল, আটকা ২৩ হাজার যাত্রী সাংবাদিক লিয়াকত হোসাইন লায়নের পিতার ৭ম মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষার উন্নয়নে বাংলাদেশকে ৩০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জাতীয় জাদুঘরে আলোচনা সভা জেলা পর্যায়ে হাতের লেখা প্রতিযোগিতায় শিবরাম স্কুলের দুই শিক্ষার্থীর বাজিমাত

ভালুকায় খিরু নদী থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ময়মনসিংহের ভালুকায় খিরু নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত নারীর (২৫) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে মডেল থানা পুলিশ শেফার্ড ডায়িং ফ্যাক্টরীর পূর্বপাশে খিরু নদী থেকে লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে এলাকার লোকজন শেফার্ড ডায়িং ফ্যাক্টরীর পূর্বপাশে খিরু নদীর পাড়ে একটি লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অর্ধগলিত নারীর লাশটি উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। লাশটির গায়ে ছিলো প্রিন্টের ম্যাক্সি ও হলুদ রংয়ের সেলোয়ার।

ভালুকা মডেল থানার ওসি কামাল হোসেন জানান, অজ্ঞাত ওই নারীকে হয়তো ৪/৫ দিন আগে দুর্বৃত্তরা হত্যা করে উজানের কোন এক স্থান থেকে নদীতে ফেলে দেয়। পরে পানির স্রোতে নদীটির ওই স্থানে গিয়ে ভেসে উঠে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com