রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন

শিরোনামঃ
ঢাকার দুই সিটিতে মেয়র পদে প্রার্থী দিল বাংলাদেশ খেলাফত মজলিস বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের প্রত্যয় নিয়ে শেষ হলো ৩০তম ইউএস ট্রেড শো মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়: ট্রাম্পের শীর্ষ কর্মকর্তাদের পদত্যাগ ঢাকা-রিয়াদ ও দাম্মাম রুটে ১৮০ ফ্লাইট বাতিল, আটকা ২৩ হাজার যাত্রী সাংবাদিক লিয়াকত হোসাইন লায়নের পিতার ৭ম মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষার উন্নয়নে বাংলাদেশকে ৩০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জাতীয় জাদুঘরে আলোচনা সভা জেলা পর্যায়ে হাতের লেখা প্রতিযোগিতায় শিবরাম স্কুলের দুই শিক্ষার্থীর বাজিমাত

ভালুকায় কমিউনিটি পুলিশিং ডে পালিত

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ‘কমিউনিটি পুলিশিং এর মুলমন্ত্র শান্তি শৃঙ্খলা সর্বত্র’ এই শ্লোগানকে সামনে নিয়ে ময়মনসিংহের ভালুকায় কমিউনিটি পুলিশিং ডে ২০২২ ইং উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে ভরাডোবা হাইওয়ে পুলিশ ফাঁড়ি’র অডিটোরিয়াম রুমে শনিবার (২৯ অক্টোবর) সকালে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে কমিউনিটি পুলিশিং ফোরামের নেত্রীবৃন্দ ও হাইওয়ে থানার পুলিশ একটি র‌্যালি করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভরাডোবা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি মোঃ রিয়াদ মাহমুদ পিপিএম। এ সময় অন্যান্যের মধ্যে ছিলেন আবু হানিফ, নাজমুল ইসলাম সরকার সহ কমিউনিটি পুলিশিং ফোরামের নেত্রীবৃন্দ, ভরাডোবা হাইওয়ে ফাঁড়ির পুলিশ ও শ্রমিকলীগের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com