শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
ঈদে নির্বিঘ্ন যাতায়াতে ডিএমপির কঠোর নির্দেশনা: ৭ দিন বন্ধ থাকবে ভারী যানবাহন বৃষ্টির হানা মিরপুরে: ৩২ ওভারে বাংলাদেশের লক্ষ্য ২৪০ রান ইরাকে মার্কিন জ্বালানি বিমান বিধ্বস্ত: ৬ আরোহীর সবাই নিহত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার

ভারত সিন্ধুতে বাঁধ তৈরি করলে আমরা ১০টা মিসাইল মারব: পাকিস্তানের সেনাপ্রধান

পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনির। ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক, একুশের কণ্ঠ:: ভারত সিন্ধু নদীতে বাঁধ তৈরি করলে ১০টা মিসাইল মেরে তা ধ্বংস করার হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। তিনি জানান, পাকিস্তান কখনোই ভারতকে সিন্ধুর পানি আটকাতে দেবে না। যেকোনো বিতর্কিত বাঁধ তারা ধ্বংস করে ফেলবে। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, গতকাল রোববার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ট্যাম্পায় প্রবাসীদের সামনে দেওয়া এক বক্তব্যে সেনাপ্রধান এসব মন্তব্য করেন। তিনি বলেন, সিন্ধু নদী ভারতীয়দের পারিবারিক সম্পত্তি নয়। তাদের যেকোনো পদক্ষেপ বন্ধ করার জন্য আমাদের কাছে পর্যাপ্ত রাস্তা রয়েছে।

ফিল্ড মার্শাল বলেন, সিন্ধু নদীতে ভারত বাঁধ নির্মাণ করার জন্য তারা অপেক্ষা করবেন। যখনই বাঁধটি বানানো শেষ হবে তখনই মিসাইল মেরে এটি ধসিয়ে দেবেন। আসিম মুনির বলেন, আমরা বাঁধ নির্মাণের জন্য অপেক্ষা করব। যখন বানানো শেষ হবে; ১০টি মিসাইল মেরে এটি ধ্বংস করে দেব। সিন্ধু নদ ভারতের পারিবারিক সম্পত্তি নয়। আমাদের মিসাইলের কোনো অভাব নেই।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com