শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
ম.ম.হারুন অর-রশিদ, মাদারীপুর প্রতিনিধি:: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে মাদারীপুরে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা।
বাঁশগাড়ী ইউনিয়ন চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমনের আয়োজনে শুক্রবার বিকেলে কালকিনি উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের খাসেরহাট আড়িয়াল খাঁ নদীতে এই জমকালো প্রতিযোগিতার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও বিএনপির সিনিয়র নেতা অ্যাডভোকেট জয়নুল আবেদীন এমপি।
মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার খোকন আনুষ্ঠানিকভাবে নৌকা বাইচের উদ্বোধন করেন। প্রতিযোগিতায় ১৩টি সুসজ্জিত নৌকা অংশ নেয়। হাড্ডাহাড্ডি লড়াই শেষে শিকার মঙ্গল ইউনিয়নের মিরাজ হাওলাদারের নৌকা প্রথম স্থান অধিকার করে চ্যাম্পিয়ন ট্রফি জিতেনেন।
প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি ও অন্যান্য গুণীজনেরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন কালকিনি থানা অফিসার ইনচার্জ জহিরুল আলম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সিকদার মোঃ মামুনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।