শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন

মিনি স্টেডিয়াম নির্মাণ করে খেলার আসর জমাতে হবে-খন্দকার আবু আশফাক এমপি

মিনি স্টেডিয়াম নির্মাণ করে খেলার আসর জমাতে হবে-খন্দকার আবু আশফাক এমপি

নিজস্ব প্রতিবেদক ঃ ঢাকার নবাবগঞ্জের বান্দুরায় নবীন সেতুসংঘের মাঠকে মিনি স্টেডিয়াম করা হবে। যাতে দেশীয় খেলোয়াড় তৈরী করা সহজ হয়। সেতুসংঘের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ২৬তম আসরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি খন্দকার আবু আশফাক এমপি এ কথা বলেন। এ আয়োজনকে ঘিরে মাঠে ছিল উৎসবের আমেজ। খেলা দেখতে মাঠে জড়ো হন বিপুলসংখ্যক দর্শক। তাঁদের উচ্ছ্বাস-উল্লাসে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো মাঠ ও আশপাশের এলাকা।

শনিবার বিকেলে বান্দুরা সেতুসংঘের মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক। টুর্নামেন্টের উদ্বোধন করেনে টিএলসি গ্রুপের তানভীর আহমেদ। চুড়ান্ত খেলায় নবাবগঞ্জ উপজেলার হাসনাবাদ ইসলামীয়া সংঘ ও কেরাণীগঞ্জ উপজেলার লাল কমল সংসদ অংশ নেয়। উদ্বোধনী অনুষ্ঠানে বরণ নৃত্য পরিবেশন করেন বান্দুরা সাংষ্কৃতিক গোষ্ঠি। খেলায় দু্ই টিমের পক্ষেই বিদেশী খেলোয়ারের অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

দীর্ঘদিন ধরে স্থানীয় ক্রীড়াঙ্গনে নবীন সেতুসংঘের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টটি দর্শকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে আছে। প্রতি বছর এ আয়োজনকে ঘিরে বান্দুরা ও আশপাশের এলাকার ফুটবলপ্রেমীদের মধ্যে তৈরি হয় ব্যাপক আগ্রহ। এবারও তার ব্যতিক্রম হয়নি। খেলা শুরুর আগেই মাঠের চারপাশে দর্শকদের উপস্থিতি বাড়তে থাকে।

মিনি স্টেডিয়াম নির্মাণ করে খেলার আসর জমাতে হবে-খন্দকার আবু আশফাক এমপি

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মাদক, কিশোর গ্যাংসহ নানা সামাজিক অপরাধ থেকে তরুণদের দূরে রাখতে নিয়মিত খেলাধুলার প্রয়োজন রয়েছে। স্থানীয় পর্যায়ে এমন টুর্নামেন্ট নতুন খেলোয়াড় তৈরির পাশাপাশি এলাকার মানুষের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য বাড়াতেও ভূমিকা রাখে। তিনি সেতুসংঘ মাঠকে মিনি স্টেডিয়াম করার ঘোষণা দেন।

খেলা শুরু হলে দর্শকদের উচ্ছ্বাস আরও বেড়ে যায়। প্রিয় দলের আক্রমণ, গোলের সুযোগ কিংবা দারুণ সেভ প্রতিটি মুহূর্তেই গ্যালারি থেকে ওঠে করতালি ও উল্লাসের ধ্বনি। সব মিলিয়ে নবীন সেতুসংঘের গোল্ডকাপের ২৬তম আসরকে ঘিরে বান্দুরায় তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। খেলা ১-১ গোলে ড্র হলে ট্রাইবেকারে হাসনাবাদ ইসলামীয়া ১-০ গোলে বিজয়ী হয়। এসময় অতিথিরা বিজয়ী ও রার্নাসআপকে ট্রফি তুলে দনে।

আয়োজকে কমিটির সভাপতি মজনু মোল্লা জানান, টুর্নামেন্টের পরবর্তী ম্যাচগুলোতেও দর্শকদের ব্যাপক উপস্থিতি প্রত্যাশা করছেন তাঁরা। তাঁদের লক্ষ্য, সুন্দর ও সুশৃঙ্খল আয়োজনের মধ্য দিয়ে স্থানীয় ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ করা। বিগত ২৬ বছরের ঐতিহ্যকে ধরে রাখাই তাদের আগামীর প্রত্যাশা।

এসময় উপস্থিত ছিলেন বিশেষ অতিথি আব্দুস সালাম, তপন মোল্লা, নাববগঞ্জ থানার ওসি আবু হানিফ, ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম নিরব, নবীন সেতুসংঘের সাধারণ সম্পাদক আবুল শিকদার, ছাত্রদল নেতা ইসতিয়াক চৌধুরী, সুমন খান প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com