রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন

ভারতের জিআইটিএএম ১৯০টি প্রোগ্রামে ভর্তির সুযোগ দিচ্ছে

সাহিত্য ও শিক্ষাঙ্গন ডেস্ক:: ভারতের জিআইটিএএম ১৯০টি প্রোগ্রামে ভর্তির সুযোগ দিচ্ছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকাস্থ ভারতীয় হাই কমিশন এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, গান্ধী ইনস্টিটিউট অফ টেকনোলজি এন্ড ম্যানেজমেন্ট (জিআইটিএএম) ভারতের বিশাখাপত্তম, হায়দ্রাবাদ এবং বেঙ্গলুরুতে অবস্থিত একটি প্রথম সারির বিশ্ববিদ্যালয়। চার হাজার একরের বেশি জমিতে অবস্থিত জিআইটিএএম-এর তিনটি বিশ্বমানের ক্যাম্পাসে ২০ হাজারের বেশি শিক্ষার্থী এবং প্রায় এক হাজার চারশ শিক্ষক রয়েছে। ন্যাশনাল অ্যাসেসমেন্ট এন্ড অ্যাক্রেডিটেশন কাউন্সিল (এনএএসি) দ্বারা জিআইটিএম ‘এ + গ্রেড’-এ স্বীকৃত।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জিআইটিএএম বাংলাদেশী যোগ্য শিক্ষার্থীদের জন্য প্রকৌশল, বিজ্ঞান, ব্যবস্থাপনা, আন্তর্জাতিক ব্যবসা, ফার্মেসি, স্থাপত্যবিদ্যা, আইন, মেডিসিন, নার্সিং, সমাজ বিজ্ঞান এবং গান্ধিয়ান স্টাডিজের মতো বিভিন্ন বিষয়ে স্নাতক, স্নাতকোত্তর, ডক্টরাল এবং অন্যান্য পর্যায়ে ১৯০টি প্রোগ্রামে ভর্তির সুযোগ দিচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com