শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন

ব্যাডমিন্টনে উর্মি আক্তার-গৌরব সিংহের স্বর্ণ জয়

স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ টোয়েন্টিফোর ডটকম : বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসে বৃহস্পতিবার শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে নারী এককের ফাইনালে আনসারের উর্মি আক্তার ২-১ সেটে বাংলাদেশ সেনাবাহিনীর বৃষ্টি খাতুনকে হারিয়ে স্বর্ণ জিতেছেন। স্বর্ণ জিতে উচ্ছ্বসিত উর্মি, ‘দ্বৈতে আমি স্বর্ণ হারিয়েছিলাম। উর্মির সেই আত্মবিশ্বাস কাজ করছিল। যে আমি চ্যাম্পিয়ন হবে ঠিক তাই হয়েছে। তাছাড়া সর্বশেষ র‌্যাঙ্কিংয়ে চ্যাম্পিয়ন হয়েছিলাম। ২০১৬ সাল থেকে সিনিয়র খেললেও এটাই আমার সেরা সাফল্য। এর আগে আমি জাতীয় চ্যাম্পিয়নশিপে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত খেলেছি। শাপলা ও এলিনা আপু না থাকাতে আমার এই চ্যাম্পিয়নশিপটা সহজ হয়েছে। তবে তারা থাকলে টুর্নামেন্টটি আরও জমতো।’

পুরুষ এককে সিলেটের গৌরব সিংহ ২-০ সেটে বাংলাদেশ আর্মির আল আমিন জুমারকে হারিয়ে স্বর্ণ জিতেছেন। ৮ এপ্রিল বৃহস্পতিবার শহীদ তাজউদ্দিন ইনডোর স্টেডিয়ামে প্রথম সেটে হাড্ডাহাড্ডি লড়াই করে ২১-১৯ পয়েন্টে জয় পান গৌরব। সিলেট এনাম একাডেমির এই শাটলার দ্বিতীয় সেট জিতেনেন ২১-১৬ পয়েন্টে। এর আগে নারী এককে সোনা জিতেছেন বাংলাদেশ আনসারের উর্মি আক্তার।

গৌরব সিংহ : এর আগে আমি দুই বার ন্যাশনাল র‌্যাঙ্কিংয়ে চ্যাম্পিয়ন হয়েছিলাম। আর একবার ন্যাশনাল ফাইনালে খেলে সালমান ভাইয়ের কাছে হেরে রানার্সআপ হয়েছি। জুনিয়র পর্যায়ে খেলেই শিরোপা জিতি আমি। এসএ গেমসে কোয়ার্টার ফাইনাল খেলেছি। আমার বিশ্বাস ফেডারেশন যদি আমাদের দীর্ঘ মেয়াদি ট্রেনিংয়ের ব্যবস্থা করে তবে এসএ গেমসে পদক পাবো।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com