শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন

বুকে ব্যথা নিয়ে ফের হাসপাতালে সৌরভ গাঙ্গুলি

স্পোর্টস ডেস্ক:: বুকে ব্যথা নিয়ে ফের হাসপাতালে ভর্তি হয়েছেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। কলকাতার অ্যাপোলো হাসপাতালে নেওয়া হয়েছে ভারতের সাবেক এ ক্রিকেট ক্যাপ্টেনকে।

মঙ্গলবার রাতে সৌরভের বুকে ব্যথা শুরু হয়। বুধবার (২৭ জানুয়ারি) দুপুরে ব্যথা বেড়ে গেলে হাসপাতালে যান তিনি।

এর আগে ২ জানুয়ারি জিম করার সময় মাথা ঘুরে পড়ে যান সৌরভ। সঙ্গে বুকে ব্যথা অনুভব করেন। দেরি না করে চলে যান কলকাতার উডল্যান্ড হাসপাতালে। হৃদরোগের চিকিৎসা করাতে গিয়ে প্রায় এক সপ্তাহ হাসপাতালের বিছানায় কেটে যায় তার। ৭ জানুয়ারি ঘরে ফেরেন। কিন্তু ২০ দিন যেতে না যেতেই আবার অসুস্থ হয়ে পড়লেন ক্রিকেট মহারাজ।

সেসময় হৃদপিণ্ডে ব্লকেজ ধরা পড়ে। এজন্য অ্যাঞ্জিওপ্লাস্টি করান সৌরভ। পরে ব্লকেজ দূর করতে রক্ত সরবরাহকারী ধমনীতে বসানো হয় স্টেন্ট।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com