বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:০২ অপরাহ্ন
মুজিবুর রহমান বাবু, ই-কণ্ঠ টোয়েন্টিফোর ডটকম : টি-টোয়েন্টি বিশ্বকাপ আজ মঙ্গলবার (১৯ অক্টোবর) বাংলাদেশের ম্যাচ ওমানের বিরুদ্ধে রাত ৮টা থেকে মাসকাটে শুরু হবে। এই টি-টোয়েন্টি বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে শুরুতেই অঘটন। স্কটল্যান্ড ৬ রানে হারিয়ে দিল বাংলাদেশকে। এর ফলে সাকিব আল হাসান, মাহমুদুল্লাহদের বিশ্বকাপে খেলা বড় প্রশ্নের মুখে পড়ে গেল।
কেউ না ভাবলেও, এটাই সত্যি। বাংলাদেশ হেরে গেছে পুচকে স্কটল্যান্ডের কাছে। অথচ বিশ্বকাপ মিশনে যাওয়ার আগে ঘরের মাঠে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডকে টি-টোয়েন্টি সিরিজে বেশ হেসেখেলেই হারিয়েছিল মাহমুদউল্লাহ রিয়াদের দল। পেয়েছিল দারুণ আত্মবিশ্বাস। তবে টাইগার শিবিরের সেই আত্মবিশ্বাসের অপমৃত্যু ঘটল প্রথম রাউন্ডের প্রথম ম্যাচেই।
স্কটল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের এই হার শুধু টাইগার ক্রিকেট সমর্থক কিংবা এ দেশের ক্রিকেটের সঙ্গে জড়িতদের আশ্চর্য কিংবা হতাশ করেনি। এই যেমন ভারতের সাবেক ক্রিকেটার এবং বর্তমানে ধারাভাষ্যকার হিসেবে সুনাম কুড়ানো আকাশ চোপড়া বাংলাদেশের হার নিয়ে আক্ষেপ করে লিখেছেন, ‘এটা এই হার বড্ড ভোগাবে। ভোগানো উচিতও।’
সুপার টুয়েলভে ওঠার ন্যূনতম আশা বাঁচিয়ে রাখতে মঙ্গলবার (১৯ অক্টোবর) স্বাগতিক ওমানের বিপক্ষে জিততেই হবে, জিততে হবে রাউন্ড ওয়ানে পাপুয়া নিউগিনির (পিএনজি) বিপক্ষে নিজেদের শেষ ম্যাচেও। উদ্বোধনী ম্যাচে পিএনজিকে উড়িয়ে দিয়ে টগবগ করে ফুটছে বিশ^কাপের সহ-আয়োজক ওমান। অধিনায়ক জীসান মাকসুদ জানিয়েছেন, এখন যেকোনো কিছুই ঘটতে পারে। ‘বি’ গ্রুপে টেবিলের শীর্ষে আছে তারা, স্কটল্যান্ড দ্বিতীয় স্থানে। বাংলাদেশ বাকি দুটি ম্যাচে জিতলেও সমীকরণের মার-প্যাঁচে পড়তে হতে পারে। কারণ গ্রুপে এই তিন দলেরই আছে দুটি করে জয়ের সুযোগ। মাহমুদুল্লাহদের তাই শুধু জয় নয়, বড় জয়ের চিন্তা মাথায় নিয়ে মাঠে নামতে হচ্ছে। মাসকাটে টাইগারদের এমন ‘ডু অর ডাই’ ম্যাচটি শুরু রাত আটটায়। একই ভেন্যুতে দিনের প্রথম ম্যাচে স্কটিশদের প্রতিপক্ষ পিএনজি।
টি-টোয়েন্টি বিশ্বকাপ মঙ্গলবার (১৯ অক্টোবর) বাংলাদেশের ম্যাচ ওমানের বিরুদ্ধে রাত ৮টা থেকে মাসকাটে শুরু হবে। এই টি-টোয়েন্টি বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে শুরুতেই অঘটন। স্কটল্যান্ড কাছে ৬ রানে হারিয়ে দিল বাংলাদেশকে। এর ফলে সাকিব আল হাসান, মাহমুদুল্লাদের বিশ্বকাপে খেলা বড় প্রশ্নের মুখে পড়ে গেল। রোববার স্কটল্যান্ড প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৯ উইকেটে ১৪০ রান তোলে। জবাবে বাংলাদেশ ২০ ওভারে ৭ উইকেটে ১৩৪ রানে থামে।
বাংলাদেশ অধিনায়ক মাহমুদুল্লাহ টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। স্কটল্যান্ডের শুরুটা একেবারেই ভাল হয়নি। ১২ ওভারের মধ্যে ৫৩ রানে ৬ উইকেট হারায় তারা। তখন মনে হচ্ছিল স্কটল্যান্ড ১০০ রানও করত পারবে না।
সাত নম্বরে নেমে গ্রেভস ২৮ বলে ৪৫ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলেন। তাঁর ইনিংসে ৪টি চার, ২টি ছয় রয়েছে। তাঁকে সঙ্গত দেন মার্ক ওয়াট। তিনি ১৭ বলে ২২ রান করেন। সপ্তম উইকেটে দু’জনে ছয় ওভারে ৫১ রান যোগ করেন। অষ্টম উইকেটে গ্রেভস ও জস ডেভি দুই ওভারে ২৭ রান যোগ করেন। এই দুটি জুটিই শেষ পর্যন্ত ম্যাচের তফাৎ গড়ে দেয়।
এর আগে জর্জ মুনসে (২৩ বলে ২৯) ছাড়া স্কটল্যান্ডের কেউ ভাল রান পাননি। সাকিবের বাঁহাতি স্পিন এবং মেহদি হাসানের অফ স্পিন সামলাতে তখন হিমসিম খাচ্ছেন স্কটল্যান্ডের ব্যাটসম্যানরা। মেহেদি ৪ ওভারে ১৯ রান দিয়ে ৩টি এবং শাকিব ৪ ওভারে ১৭ রানে ২ উইকেট নেন।
রান তাড়া করতে নেমে বাংলাদেশ কোনও সময়ই রান তোলার গতি বাড়াতে পারেনি। দলের ১৮ রানের মধ্যে লিটন দাস (৭ বলে ৫), সৌম্য সরকার (৫ বলে ৫) ফিরে যান। সাকিব (২৮ বলে ২০), মুশফিকুর রহিম (৩৬ বলে ৩৮), মাহমুদুল্লাহ (২২ বলে ২৩) বড় রান করতে পারেননি। শেষ দিকে মেহেদি (৫ বলে অপরাজিত ১৩) চেষ্টা করেছিলেন। কিন্তু পারেননি। স্কটল্যান্ডের বোলারদের মধ্যে ব্র্যাড হুইল ২৪ রানে ৩ উইকেট নেন। গ্রেভস ১৯ রান দিয়ে ২ উইকেট নেন।
এই হারের ফলে বাংলাদেশের বিশ্বকাপের মূলপর্বে যাওয়ার সম্ভাবনা অনেকটাই কঠিন হয়ে গেল।