বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:০৪ অপরাহ্ন

বিশ্বকাপে আফ্রিদিকে ছুঁয়ে সাকিবের ইতিহাস!

স্পোর্টস ডেস্ক:: চলমান টি-২০ বিশ্বকাপের আসরে ব্যাটে বলে দুর্দান্ত পারফরম্যান্স করে যাচ্ছেন সাকিব আল হাসান। বৃহস্পতিবার ব্যাট হাতে ৩৭ বলে ৪৬ রান করার পর বল হাতেও দুর্বার সাকিব। পাপুয়া নিউগিনির বিপক্ষে ৪ ওভার বল করে মাত্র ৯ রান খরচ করে ৪ উইকেট শিকার করেন এ বিশ্বসেরা অলরাউন্ডার।

এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপে রেকর্ড সর্বোচ্চ ৩৯ উইকেট শিকার করেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার শহীদ আফ্রিদি।

বৃহস্পতিবার পাপুয়া নিউগিনির ব্যাটসম্যান চার্লস আমিনি, সেস বাউ, সাইমন আতাই ও হিরি হিরিকে আউট করার মধ্য দিয়ে আফ্রিদিকে ছুঁয়ে ফেললেন সাকিব আল হাসান। এখন সাকিবই বিশ্বের একমাত্র ক্রিকেটার যিনি আন্তর্জাতিক ক্রিকেটে ১২ হাজার রান সংগ্রহের পাশাপাশি ৬ শতাধিক উইকেট শিকার করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com