শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন

বিপুল ভোটে মেয়র আতিকুল ইসলাম নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক::

ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) মেয়র পদে উপনির্বাচনে বিপুল ব্যবধানে জয়ী হয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম। তিনি পেয়েছেন ৮ লাখ ৪৯ হাজার ৩০২। আতিকুলের নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির (জাপা) লাঙ্গল প্রতীক নিয়ে শাফিন আহমেদ পেয়েছেন ৫২ হাজার ৪২৯ ভোট।

বৃহস্পতিবার সন্ধ্যার দিকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে স্থাপিত নির্বাচন কমিশনের ‘ফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র’ থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নির্বাচন কর্মকর্তা আবুল কাসেম এ ফল ঘোষণা করছেন।

ডিএনসিসির মেয়র পদে মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। অপর প্রার্থীদের মধ্যে ন্যাশনাল পিপলস পার্টির আনিসুর রহমান দেওয়ান পেয়েছেন ৫১০৬ ভোট, প্রগতিশীল গণতান্ত্রিক পার্টির শাহিন খান ৫০০৪, স্বতন্ত্র প্রার্থী রহিম ৭২০৪ ভোট পেয়েছেন। যেখানে ভোটের হার ২৮.৯৪ শতাংশ।

এর আগে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে একটানা চলে বিকেল ৪টা পর্যন্ত। বৈরী আবহাওয়া মাথায় নিয়ে বেশ শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। যদিও ভোটারদের উপস্থিতি কম ছিল। দুই সিটির কাউন্সিলর পদের ভোট মিলিয়ে ভোটের হার ৫০ শতাংশ হতে পারে বলে মন্তব্য করছেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com