বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন

বিএনপি নেতা শামসুজ্জামান দুদু আটক

নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ অনলাইন:: বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে আটক করেছে ডিবি পুলিশ। ঢাকা ক্যান্টনমেন্ট এলাকার বোনের বাসা থেকে রবিবার রাত ১২টার দিকে দুদুকে ডিবি পুলিশ আটক করে নিয়ে যায়।

দুদুর ছোট ভাই অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামানের বরাত দিয়ে বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল করির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, গোয়েন্দা পুলিশের ১৫-২০ জনের একটি দল দুদুর বড় বোনের ক্যান্টনমেন্টের বাসা থেকে তাকে তুলে নিয়ে যায়। দুদুর ভাগনে হাসনাত আশরাফ রবিনকেও নিয়ে যায় পুলিশ।

তবে ডিবি পুলিশ থেকে দুদুকে আটকের বিষয়ে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com