শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট::
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জীবনের ঝুঁকি নিয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সঠিক দায়িত্ব পালনে সুষ্ঠু নির্বাচন সম্ভব হয়েছে।
মঙ্গলবার গাজীপুরে আনসার একাডেমিতে ৩৯তম জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে আরো জোড়ালো ভূমিকা পালন করতে হবে। বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে আনসার বাহিনীর ভূমিকা ছিলো প্রশংসনীয়।
তিনি আরো বলেন, দেশের শান্তি ও মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের সরকারের লক্ষ্য। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই স্বপ্নই দেখতেন। আর তা বাস্তবায়নে কাজ করছে আওয়ামী লীগ সরকার।
প্রধানমন্ত্রী বলেন, জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে আরও গুরত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। এ সময় বাংলাদেশকে একটি উন্নত ও সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতা চান প্রধানমন্ত্রী।