শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন

বিএনপি ও ঐক্যফ্রন্টের গণশুনানিকে গণতামাশায় আখ্যায়িত করেছেন ওবায়দুল কাদের

ই-কণ্ঠ অনলাইন ডেস্ক::

বিএনপি ও ঐক্যফ্রন্টের গণশুনানিকে গণতামাশায় আখ্যায়িত করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

বিএনপির উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, আন্দোলনে ব্যর্থ নির্বাচনে পরাজিত হয়ে তাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে নালিশ আর মামলা ছাড়া কোন উপায় নেই। এসব করে অচল নেতাকর্মীদের টিকিয়ে রাখতে চেষ্টা করছে তারা।

উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের কয়েকজন প্রার্থীর রদবদল প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘তৃণমূলের অভিযোগ ক্ষতিয়ে দেখে তদন্ত করেই রদবদল করা হয়েছে। তবে এর সংখ্যা বেশি নয়, ৪ থেকে ৫টি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com