শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন

বিএনপির তিন দিনের নতুন কর্মসূচী

ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে ফের তিনদিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এসব কর্মসূচির মধ্যে রয়েছে- ১৭ ফেব্রুয়ারি (শনিবার) গণস্বাক্ষর, ১৮ ফেব্রুয়ারি (রোববার) জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি এবং ২০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) ঢাকা ছাড়া দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা।

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু ও বরকত উল্লাহ বুলু, নিতাই রায় চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী ও জয়নুল আবদিন ফারুক, সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ প্রমুখ।

সংবাদ সম্মেলনে ফখরুল তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাবন্দি করে নির্বাচনে অংশ নেয়ার সুযোগ না দিতেই সরকার নীলনকশা করছে। এ কারণেই পুলিশ প্রশাসন বিএনপি সব শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com