শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন

বিএনপির অবস্থান কর্মসূচি পুলিশি বাধায় পণ্ড

ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি নিয়ে দলীয় নেতাকর্মীদের অবস্থান কর্মসূচি পুলিশি বাধায় পণ্ড হয়ে গিয়েছে। এসময় ঢাকা উত্তর ছাত্রদলের সভাপতি মিজানুর রহমানকে আটক করে পুলিশ। বাধা দিতে আসলে বিএনপির সিনিয়র কয়েকজন নেতাকর্মীদের সাথে পুলিশের ধস্তাধস্তি হওয়ার ঘটনা ঘটে। এতে কয়েকজন নেতাকর্মী আহত হয়েছে বলে জানা গেছে।

পূর্ব ঘোষিত কর্মসূচি হিসেবে বৃহস্পতিবার বেলা ১১টায় রাজধানীর প্রেসক্লাবের সামনে এ অবস্থান কর্মসূচি শুরু করে বিএনপি।
বিএনপির কর্মসূচিকে ঘিরে সকাল থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর সাদা পোশাকধারী পুলিশ টহল দিচ্ছিলেন।

বিএনপির এই কর্মসূচি বেলা ১১টায় শুরু হবার কথা থাকলেও সকাল ১০টা থেকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে দলটির শত শত নেতাকর্মী জড়ো হয় প্রেসক্লাবের সামনে। এই কর্মসূচিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সিনিয়ার নেতারাও অংশ নিয়েছেন। বিএনপির কর্মসূচিতে নেতৃত্ব দিচ্ছেন শহীদ উদ্দিন এনি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com