বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন

বাফুফের হেড অব মিডিয়া আহসান আহমেদ অমিত আর নেই

স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠটোয়েন্টিফোর ডটকম : বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) হেড অব মিডিয়া আহসান আহমেদ অমিত আজ বুধবার ৩০ জুন সন্ধ্যায় দিল্লির এক হাসপাতালে মৃত্যুবরণ করেছেন ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি … রাজিউন)। তিনি বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের কোষাধ্যক্ষ। ভারতের দিল্লীতে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন তিনি দীর্ঘদিন।
কিডনি রোগে আক্রান্ত হয়ে তিনি ভারতের দীর্ঘদিন চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। গত ২২ জুন সফলভাবে তার কিডনি প্রতিস্থাপনও হয়েছিল।
জানা গেছে, গত ২৮ জুন অমিতের বড় ভাই স্ট্রোক করে হাসপাতালে আইসিইউতে মুমূর্ষু অবস্থায়। এই খবর শোনার পর থেকেই অমিত মানসিকভাবে ভেঙ্গে পড়েন এবং কয়েক দফা স্ট্রোক করেন। বুধবার ৩০ জুন সন্ধ্যায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মোহামেডান-কিংস ম্যাচ শেষ হবার আগেই বাফুফের মিডিয়া অফিসার নওমি কান্নাজড়িত কণ্ঠে অমিতের মৃত্যুসংবাদ শোনালে প্রেসবক্সে এক শোকাবহ দৃশ্যের অবতারণা ঘটে।

গত তিন দশকে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সঙ্গে জড়িত ছিলেন ক্রীড়াঙ্গনের অতি প্রিয়মুখ অমিত। তিনি সংগঠকও ছিলেন। তিনি বাংলাদেশ বয়েজ ক্লাবের কর্মকর্তা। হ্যান্ডবল ডিসিপ্লিনে সংগঠক হিসেবে কাজ করেছেন।

আহসান আহমেদ অমিতে অকাল মৃত্যুতে শোক এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন, বাংলাদেশ স্পোর্টস প্রেস এ্যাসোসিয়েশন (বিএসপিএ) ও বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট এ্যাসোসিয়েশন (বিএসজেএ)।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com