রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন

বাধার মুখে শহীদ মিনার ছেড়ে প্রেসক্লাবে শিক্ষকরা

ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: জাতীয়করণের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষকরা সমাবেশ করতে পারেন নি। পুলিশের বাধার মুখে সকাল থেকে তারা শহীদ মিনার ছেড়ে জাতীয় প্রেসক্লাবের সামনে জড়ো হলেও সেখানেও পুলিশ বাধা দিচ্ছে বলে তারা অভিযোগ করেছেন।

এদিকে গতরাতে আটক অধ্যক্ষ আসাদুল হককে মধ্যরাতে পুলিশ ছেড়ে দিয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত প্রেসক্লাবের সামনে শিক্ষকরা জড়ো হচ্ছিলেন।

শিক্ষক নেতারা অভিযোগ করেন, দেশের বিভিন্ন জেলা থেকে ঢাকামুখী শিক্ষকদের জেলায় জেলায় বাধা দেয়া হচ্ছে। ঢাকায় আগত শিক্ষকদের ভাড়া করা বাসগুলোকে বিভিন্ন স্থানে আটকে দিচ্ছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com