বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন

বাংলাদেশী আরচারের সুযোগ মিলল টোকিও অলিম্পিক গেমসে লড়বেন দিয়া সিদ্দিকী

স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠটোয়েন্টিফোর ডটকম : বাংলাদেশ আরচারি ফেডারেশনের ব্যবস্থাপনায়, সিটি গ্রুপের পৃষ্ঠপোষকতায় আরও এক বাংলাদেশী আরচারের সুযোগ মিলল টোকিও অলিম্পিকে। বিশ্বের বৃহৎ এই ক্রীড়া আসরে তীর-ধনুক হাতে লড়বেন দিয়া সিদ্দিকী। প্যারিসে অলিম্পিকের ফাইনাল কোয়ালিফিকেশনে নারী রিকার্ভে ভাল শুরু করেন দিয়া দিদ্দিকী। ওয়ান টোয়েন্টি ফোর রাউন্ডে আর্জেন্টাইন প্রতিপক্ষের বিরুদ্ধে ৬-০ সেটে জেতেন দিয়া দিদ্দিকী। এরপর ওয়ান সিক্সটিন রাউন্ডে সেøাভেনিয়ার আনা উমেরের সঙ্গে ম্যাচ গড়ায় টাইব্রেকে। সেখানে ৬-৫ ব্যবধানে হেরে যান তিনি। এরপরও সুখবর পায় বাংলাদেশ। ইনভাইটেশন প্লেসে যে দুই নারী আরচার অলিম্পিকে সুযোগ পাচ্ছেন তাদেরই একজন দিয়া সিদ্দিকী। বাংলাদেশ থেকে আগেই সরাসরি অলিম্পিক নিশ্চিত করে রেখেছেন আরেক তীরন্দাজ রোমান সানা।

ইতোমধ্যে ওয়াইল্ড কার্ড পেয়েছেন লন্ডন সাঁতারু জুনাইনা আহমেদ ও আরিফুল ইসলাম এবং এ্যাথলেট জহির রায়হান। এছাড়া শূটার আবদুল্লাহ হেল বাকি বিশেষ ব্যবস্থায় অলিম্পিকে অংশ নেবেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com