শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন

বনানীতে আগুন লাগার বিষয়ে যেনতেনভাবে তদন্ত করলে হবে না: ড. কামাল হোসেন

ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট::

ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন বলেছেন, বনানীতে আগুন লাগার বিষয়টি অত্যন্ত দুঃখজনক। আগুন লাগার বিষয়ে সরকারিভাবে তদন্ত কমিটি গঠন করতে হবে। তবে যেনতেনভাবে তদন্ত করলে হবে না।

আজ শুক্রবার বনানীতে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। সময় টেলিভিশন।

তিনি বলেন, বিভিন্ন দেশের আয়না দেখতে হবে। তারা বিভাবে বহুতল ভবন নিমার্ণ করে। আগুন লাগলে মানুষ কিভাবে নিরাপদে বের হয়ে আসতে পারে পৃথিবীর সকল দেশেই আছে। কিন্তু অবাক করার মতো বিষয় হলো এখানে কোনোভাবেই এধরনের ঘটনা ঘটতো না যদি বের হওয়ার মতো পথ থাকতো।

তিনি আরও বলেন, “আইনগুলো মানা হয়েছে কিনা আমরা তা খতিয়ে দেখবো। তবে এরকম ভবন কতগুলো আছে তা দেখা উচিৎ। ফায়ার স্কেট থাকার কথা সেগুলো এই ভবনে নেই। থাকলেও তা কাজ করেনি। এসব বিষয় কেন মনিটরিং হয় না সেগুলো দেখা উচিৎ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com