শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
স্পোর্টস রিপোর্টার ॥ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সার্বিক ব্যবস্থাপনায় এবং নিজস্ব অর্থায়নে বঙ্গবন্ধু মহান বিজয় দিবস ভলিবল প্রতিযোগিতার ১২-১৭ ডিসেম্বর পর্যন্ত পল্টন শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে শুরু হবে।
এ উপলক্ষে ১০ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুর ১২টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সভাকক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু, টুর্নামেন্ট কমিটির সম্পাদক ও ফেডারেশনের যুগ্ম সম্পাদক এড. ফজলে রাব্বি বাবুল, কোষাধ্যক্ষ অসীম সাহা, সদস্য মোঃ জহিরুল ইসলাম চৌধুরী এবং কাজী আব্দুল হান্নানসহ আরও অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ।
১২টি দল নিয়ে শনিবার থেকে শুরু হচ্ছে বঙ্গবন্ধু বিজয় দিবস পুরুষ ও নারী ভলিবল প্রতিযোগিতা। যার মধ্যে পুরুষদের ৯টি ও মহিলাদের ৩টি দল রয়েছে। এই প্রথমবারের মতো বিজয় দিবস ভলিবলে অংশ নিচ্ছেন নারীরা। পল্টনের শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ছয় দিনব্যাপী প্রতিযোগিতার উদ্বোধন করবেন বাণিজ্য সচিব জাফর উদ্দিন।
১৭ ডিসেম্বর বিজয়ীদের পুরস্কার দেবেন তথ্য সচিব খাজা মিয়া। এবারের প্রতিযোগিতায়- পুরুষ বিভাগে দলগুলো হলো বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, বিমান বাহিনী, আনসার, নৌবাহিনী, তিতাস ক্লাব, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, সেনাবাহিনী, পুলিশ ও জেল। প্রথমবারের মতো ৩টি মহিলা ভলিবল অংশগ্রহণ করবে এই দলগুলো হলো বাংলাদেশ আনসার, পুলিশ ও জামালপুর জেলা।
১২ ডিসেম্বর শনিবার দুপুর ২টায় শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বঙ্গবন্ধু মহান বিজয় দিবস ভলিবল প্রতিযোগিতার শুভ উদ্বোধন করবেন ড. মোঃ জাফর উদ্দীন, মাননীয় সচিব, বাণিজ্য মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।