শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
মুজিবুর রহমান, ই-কণ্ঠ ২৪ ডটকম : বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের ফাইনাল খেলা শুরু হয় ২ এপ্রিল শুক্রবার সন্ধায়। খেলার প্রথমার্ধে প্রথমে পিছিয়ে ছিল ১৮-১০ পয়েন্টে। বাংলাদেশ দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়াল। টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে স্বাগতিক বাংলাদেশ। ২ এপ্রিল শুক্রবার পল্টনের ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে তারা ৩৪-২৮ পয়েন্টে বাংলাদেশ হারায় কেনিয়াকে। ফাইনালের সেরা খেলোয়াড় হন বিজয়ী দলের আরদুজ্জামান মুন্সী। বেস্ট ক্যাচার হন বাংলাদেশের মঈনুল ইসলাম। একই দলের তুহিন তরফদার হন টুর্নামেন্টসেরা খেলোয়াড়। আন্তর্জাতিক কাবাডিতে এটাই লাল-সবুজ বাহিনীর প্রথম শিরোপা। এর আগে এশিয়ান গেমসে ৩টি রৌপ্যপদক অর্জনই ছিল এতদিন পর্যন্ত তাদের সেরা সাফল্য।
বাংলাদেশ দল কঠোর অনুশীলন করে সফল হয়েছে। গত ২৭ মার্চ শুরু হয়েছিল আলোচিত এই আসরটি। ৫ জাতির এই টুর্নামেন্টে স্বাগতিক বাংলাদেশ ছাড়াও পোল্যান্ড, কেনিয়া, নেপাল এবং শ্রীলঙ্কা অংশ নেয়। এই আসরে চ্যাম্পিয়নশিপে আগেই চোখ রেখেছিল বাংলাদেশ। ঘরের ট্রফি ঘরেই রেখে দেয়ার প্রত্যয় শুনিয়েছিলেন জাতীয় কাবাডি দলের অধিনায়ক তুহিন তরফদার এবং দলের ভারতীয় কোচ সাজুরাম গয়াত।
প্রথম ম্যাচে ৪০-২২ পয়েন্টে পোল্যান্ডকে উড়িয়ে দেওয়া বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ে কেনিয়ার বিপক্ষে ৩২-২৯ পয়েন্টে জিতেছিল। তৃতীয় ম্যাচে নেপালের বিপক্ষে ৩৫-২০ পয়েন্টে জিতে তারা। চতুর্থ ও শেষ ম্যাচে জমজমাট লড়াইয়ে শ্রীলঙ্কাকে ৩৩-৩১ পয়েন্টে হারিয়ে অপরাজিত থেকে ফাইনালে ওঠে বাংলাদেশ। লিগ ও ফাইনাল মিলিয়ে দুই ম্যাচ হারল কেনিয়া; দুটি হারই বাংলাদেশের বিপক্ষে।
বাংলাদেশ দলের অধিনায়ক তুহিন তরফদারদের অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে আনন্দে ভাসছেন, “আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। তিন মহাদেশের দেশ অংশ নিয়েছিল টুর্নামেন্টে। আমরা একে একে সবাইকে হারিয়েছি।” সেরা দল হিসেবে চ্যাম্পিয়ন হওয়ার দাবি বাংলাদেশ দলের কোচ সাজুরাম গয়াতের।