শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৭:০২ অপরাহ্ন

ফের অস্ত্র নিয়ে বিমানবন্দরে প্রবেশকালে আ.লীগ নেতা আটক

বিশেষ প্রতিবেদক::

কোন প্রকার ঘোষণা ছাড়াই গুলি নিয়ে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশের অভিযোগে রোববার সকালে রাজধানীর দারুস সালাম থানা আওয়ামী লীগের সভাপতি এবিএম মাজহারুল আনামকে আটক করে থানায় সোপর্দ করা হয়েছে। তার সঙ্গে রাইফেলের ৩৪ ও পিস্তলের ১০ রাউন্ড গুলি পাওয়া গেছে। সকাল সোয়া ১০টায় রিজেন্ট এয়ারওয়েজের একটি ফ্লাইটে তার কক্সবাজার যাওয়ার কথা ছিল।

বিমানবন্দর এভিয়েশন সিকিউরিটি অপারেশনের পরিচালক নূরে আলম সিদ্দিক জানান, বিমানবন্দরে প্রবেশের সময় মাজহারুলের কাছে গুলি থাকার বিষয়টি তিনি ঘোষণা করেননি। সকাল ৯টা ৫৬ মিনিটে স্ক্যানিংয়ের সময় তার হ্যান্ড ব্যাগে গুলিগুলো ধরা পড়ে। পরে তাকে তার নির্ধারিত ফ্লাইটে যেতে দেয়া হয়নি। জিজ্ঞাসাবাদের জন্য তাকে এভিয়েশন সিকিউরিটির অফিসে নিয়ে আসা হয় এবং পরে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়েছে। তবে তিনি পিস্তলের লাইসেন্স দেখাতে পারলেও রাইফেলের লাইসেন্স দেখাতে পারেননি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com