শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:২৯ অপরাহ্ন

ভারতের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক:: নারী এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ভারত। মালয়েশিয়ার কুয়ালালামপুরের কিনরারা একাডেমি ওভাল মাঠে টস জিতেছেন বাংলাদেশ দলের অধিনায়ক সালমা খাতুন। তিনি অবশ্য ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন। টস হেরে ব্যাট করছে ভারতের মেয়েরা। ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে গাজী টিভি।

গ্রুপ পর্বে পাকিস্তান, ভারত, থাইল্যান্ড ও মালয়েশিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নারী এশিয়া কাপের ফাইনালে এসেছে বাংলাদেশ। গ্রুপ পর্বে বাংলাদেশের নারী ক্রিকেটের ইতিহাসে প্রথমবারের মতো ভারতকে হারানোর কৃতিত্ব দেখায় টাইগ্রেসরা। আবারো সেই ভারতকেই পেয়েছে ফাইনালে। আরো একবার শক্তিশালী ভারতকে হারিয়ে দিতে পারলে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করবে সালমা-রুমানারা।

এই ম্যাচের আগে ৯টি টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে ভারত-বাংলাদেশ। তার মধ্যে ভারত জিতেছে ৮টিতে। আর বাংলাদেশ ১টিতে। আজ কী বাংলাদেশ পারবে জয়ের সংখ্যাটাকে বাড়াতে? ভারত যে মহিলা এশিয়া কাপের আগের পাঁচ আসরের চ্যাম্পিয়ন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com