বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন

প্রস্তুতি ম্যাচ খেলতে দুপুরে মাঠে নামছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক:: জিম্বাবুয়েতে দুই দিনের অনুশীলন শেষে পূর্বনির্ধারিত দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলতে আজ দুপুরে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় দল। বাংলাদেশ সময় দুপুর দেড়টায় মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি হবে টাকাশিঙ্কা স্পোর্টস ক্লাব মাঠে। হারারে থেকে প্রায় এক ঘণ্টা পথ দূরত্ব মাঠে গিয়ে নিজের ঝালিয়ে নেবেন মুমিনুল হকরা।

চোটে ভোগা তামিম ইকবাল ও মুশফিকুর রহিম প্রস্তুতি ম্যাচে খেলবেন কিনা নিশ্চিত করে বলতে পারেননি কেউ। তবে এই ম্যাচ সামনে রেখে গতকাল পুরোদমে নেটে ব্যাটিং করেছেন দুই জন। তাতে স্পষ্ট, আজ তাঁদের দুই জনকেই পাওয়া যাবে। হাঁটুর চোটে তামিম ঢাকা লিগের সুপার লিগের ম্যাচ খেলেনি। মুশফিক সুপার লিগের দুই ম্যাচ খেলার পর ছিটকে যান হাতের আঙুলে ‘হেয়ারলাইন ফ্রাকচার’ হওয়ায়।

আগামী ৭ জুলাই দুই দলের একমাত্র টেস্ট ম্যাচটি শুরু হবে। ২০১৩ সালের পর বাংলাদেশ দল আবার গিয়েছে জিম্বাবুয়েতে। শেষ সফরে টেস্ট সিরিজ ১-১ ব্যবধানে ড্র হয়েছিল। এবার বাংলাদেশ জয়ের দেখা পায় কিনা সেটাই দেখার।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com