শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন

পুলিশ এবং লাশ 

কেউ আমায় ছুয়ে দেখেনি
ছুয়ে দেখেছে পুলিশ,
সত্যি কথা বলি তাই
পুলিশ হান্ড্রেড পারসেন্ট ফুলিশ।
পাবলিকের সুরের তালে
পুলিশ তুই কোন চেটে… বা…
         দিয়েছি গালি ।
সারা জীবন আপন যারা
আজ দেখিনা কোথায় তারা,
মরে আমি হলাম একা
পথের শেষে তার পেলাম দেখা।
যাক -স্বস্তি পেলাম, ধন্য হলাম
এবার
কাফন হবে, দাফন হবে
জানাজা টাও সে পড়াবে।
উফ্, ভুল হয়েছে মাফ করে দে ভাই
ভূল পথে ছিলামরে তাই।
দিয়েছি গালি বলেছি বা…
জানি- সব ভুলে তাও তুই ধরবিরে হাল,
জাতি আজ না হয় বুঝিবে কাল।
যেদিন আমার মত একা হবে
পথের ধারে পড়ে রবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com