শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:১৭ অপরাহ্ন

পিএসজির শেষ ম্যাচে খেলছেন নেইমার!

স্পোর্টস ডেস্ক:: প্যারিসে ফিরে এসেছেন নেইমার। যোগ দিয়েছেন পিএসজিতে। সবকিছু ঠিকঠাক চললে আগামী ১৫ মে মৌসুমে দলটির শেষ ম্যাচে খেলছেন তিনি।

গত বছর ট্রান্সফার ফির বিশ্বরেকর্ড গড়ে বার্সেলোনা থেকে পিএসজিতে যোগ দেন নেইমার। এরপর থেকেই দ্যুতি ছড়িয়ে যাচ্ছিলেন তিনি। একের পর এক গেঁথে চলেছিলেন গোলের মালা।

তবে ২৫ ফেব্রুয়ারি ফ্রেঞ্চ লিগ ওয়ানে মার্সেইয়ের বিপক্ষে ইনজুরিতে পড়েন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। শেষ পর্যন্ত ছুরি-কাঁচির নিচে যেতে হয় তাকে। ৩ মার্চ ব্রাজিলে সফল অস্ত্রোপচার শেষে রিও ডি জেনিরোতে নিজের বিলাসবহুল বাড়িতে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে ছিলেন। মোটামুটি সুস্থ হওয়াতে নিজ দলে যোগ দিলেন।

ফরাসি ক্রীড়া দৈনিক এল’ইকুইপ জানিয়েছে, ২ সপ্তাহ ধরে ক্র্যাচ ছাড়াই হাঁটছেন নেইমার। চাইলে ১৫ মে খেলতে পারবে সে। তবে গেল সপ্তাহে ব্রাজিল যুবরাজ জানিয়েছিলেন, ১৭ মে চূড়ান্তভাবে মেডিক্যাল ছাড়পত্র না পাওয়া পর্যন্ত খেলবেন না তিনি।

পিএসজি কোচ উনাই এমেরির স্বীকারোক্তি, ‘কয়েক সপ্তাহ’ ধরে নেইমারের সঙ্গে আমার কথা হয়নি। তবে আমরা চাই, চলতি মৌসুমে আমাদের শেষ ম্যাচে খেলুক সে। আমাদের সঙ্গেই থাকুক।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com