বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন

পিএনজিকে উড়িয়ে দিয়ে বিশ্বকাপের সুপার টুয়েলভে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক:: সাকিব আল হাসান-মাহমুদউল্লাহ রিয়াদের দুর্দান্ত ব্যাটিংয়ে শুরুতে রানের পাহাড় গড়ল বাংলাদেশ। শেষে সাকিব-মোহাম্মদ সাইফউদ্দিনের আগুনে বোলিংয়ের স্ফূলিঙ্গ ছড়িয়ে টাইগাররা ধসিয়ে দেয় প্রতিপক্ষকে। বোলারদের সামনে দাঁড়াতে না পেরে পাপুয়া নিউগিনি গুটিয়ে যায় ৯৭ রানে। মাহমুদউল্লাহ রিয়াদের দল জিতে ৮৪ রানের বড় ব্যবধানে। দুরন্ত এ জয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে পৌঁছে গেল লাল-সবুজের প্রতিনিধিরা।

শুরু থেকেই পাপুয়া নিউগিনিকে চেপে ধরে দেশের ছেলেরা। টাইগারদের ক্ষুরধার বোলিংয়ে ২৯ রানে ৭ উইকেট হারিয়ে ফেলে পিএনজি। শেষ দিকে দলের ব্যাটিং লাইন-আপের হাল ধরেন কিপলিন ডোরিগা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com