শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
মুজিবুর রহমান বাবু ॥
শুক্রবার বাংলাদেশ ও নেপালের মধ্যে খেলা শুরু হয় বিকেল ৫টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। মুজিববর্ষ ফিফা আন্তর্জাতিক ফুটবল সিরিজ। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে। খেলার শুরু থেকেই বাংলাদেশ নেপালের উপর আদিপত্য বিস্তার করে বাংলাদেশের জাতীয় দল। বাংলাদেশ ফুটবল দল ৬ মিনিটের মধ্যেই আক্রমণ করে। সুমন রেজা বল নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হন। ঠিক ম্যাচের ১১ মিনিটের মাথায় সাদ উদ্দিনের পাস থেকে নেপালের জালে বল পাঠিয়ে দেয় নাবিব নেওয়াজ। বাংলাদেশ ও নেপাল উভয় দল বেশ সুযোগ পেলেও তারা গোল করতে পারেনি।
এর মধ্যে বাংলাদেশ ১-০ তে এগিয়ে থাকে। প্রায় ১১ হাজার দর্শকের মধ্যে খুব উৎফুল্ল। প্রথম ম্যাচেই দাপটের সাথে জয় নেপালের কাছ থেকে ছিনিয়ে নিল বাংলাদেশ ফুটবল দল। বাংলাদেশ জাতীয় দল নেপালকে হারালো ২-০তে। দুর্দান্ত গোল করেন বাংলাদেশের দুই খেলোয়াড় নাবিব নেওয়াজ জীবন ও মাহবুবুর রহমান সুফিল। বাংলাদেশ জেতায় দর্শকেরা খুব আনন্দিত। বাংলাদেশের ছেলেরা খুব ভালো খেলেছে।
দ্বিতীয়ার্ধ্বের পর নেপালকে আরও চেপে ধরে বাংলাদেশ জাতীয় দল। একের পর এক আক্রমণে নেপালের রক্ষণভাগকে ব্যস্ত রাখেন জামাল ভূঁইয়ারা। অবশেষে দলীয় সাফল্য আসে ম্যাচের ৮০ মিনিটে। দুই ডিফেন্ডারকে পাশ কাটিয়ে গোল করেন মাহবুবুর রহমান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে হওয়া দুটি প্রীতিম্যাচের সিরিজে দ্বিতীয় এবং শেষ ম্যাচে আগামী মঙ্গলবার ১৭ নবেম্বর মুখোমুখি হবে দুই দল বাংলাদেশ ও নেপাল। একই ভেন্যুতে ম্যাচটি অনুষ্ঠিত হবে।
এই ম্যাচ ড্র করলেই জিতে যাবে স্বাগতিক বাংলাদেশ দল। এই জয়ে বাংলাদেশ লাল সবুজ বাহিনীকে ১০ লাখ টাকা বোনাস দেয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)
প্রতি আক্রমণে সুফিলের দারুণ গোলে ৮০তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে বাংলাদেশ। সোহেলের বাড়ানো বল ধরে মাঝমাঠের একটু ওপর থেকে আক্রমণে ওঠা সুফিল বাঁ দিক দিয়ে ডি-বক্সে ঢুকে ঠান্ডা মাথায় দূরের পোস্ট দিয়ে লক্ষ্যভেদ করেন। তপুকে তুলে নিয়ে ইয়াসিন খানকে নামান বাংলাদেশের কোচ। তারপর দারুণ জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ দল।
২০১৩ এবং ২০১৮ সালের সাফ চ্যাম্পিয়নশিপে নেপালের কাছে হেরেছিল বাংলাদেশ। সর্বশেষ এসএ গেমসে অনূর্ধ্ব-২৩ দলের প্রতিযোগিতায়ও তাদের কাছে ১-০ গোলে হারে দল। হারের গন্ডি থেকে শেষমেশ বেরিয়ে এলো জেমি ডের দল।
বাংলাদেশ সর্বশেষ প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছিল গত ২৩ জানুয়ারিতে বঙ্গবন্ধু গোল্ডকাপের সেমি-ফাইনালে বুরুন্ডির বিপক্ষে ৩-০ গোলে হেরেছিল ডের দল।
গত মার্চ মাস থেকে করোনাভাইরাসের জন্য বন্ধ ছিল বাংলাদেশ ঘরোয়া ও আন্তর্জাতিক ফুটবল।