বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
হৃদয় রায় সজীব, নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোণায় বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী আশরাফ আলী খান খসরুকে বিজয়ী করার লক্ষে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর ২০২৩) ঠাকুরাকোনা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ঠাকুরাকোনা প্রাইমারি স্কুলের মাঠে এ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।
ঠাকুরাকোনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুম হাসান জামালের সঞ্চালনায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলী আহমদ তালুকদারের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা-বারহাট্টা আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট শামছুর রহমান লিটন (ভিপি লিটন) জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ হাসান খান অভ্র, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জামিউল ইসলাম খান জামি, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মানিক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান খান, ঠাকুরাকোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক নারী ও পুরুষ ভোটার বৃন্দ।
এসময় উপস্থিত বক্তারা সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে আগামী ৭তারিখ নির্বাচনে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন।