শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন

নির্বাচিত সাংসদ মনসুর-মোকাব্বিরকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা

সিলেট প্রতিনিধি::

সিলেট থেকে নির্বাচিত ঐক্যফ্রন্টের দুই সাংসদ সুলতান মনসুর ও মোকাব্বির খানের শপথ নেয়ার সিন্ধান্তে দলীয়ভাবে তাদের অবাঞ্ছিত ঘোষণা করা হয়। ৭ মার্চ শপথ নিতে আগ্রহের কথা জানিয়ে শনিবার স্পিকারকে চিঠি দিয়েছেন মৌলভীবাজার-২ ও সিলেট-২ আসনের এই দুই সাংসদ। এ দুই সাংসদ গণফোরামের প্রতীকে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হয়ে নির্বাচন করেছিলেন।

দলের দুই সাংসদের এমন সিদ্ধান্তে ক্ষুব্দ গণফোরাম নেতারা। দুই সাংসদের শপথের আগ্রহের কথা জানিয়ে স্পিকারকে চিঠি প্রদানের সংবাদে মতিঝিলের ইডেনে দলীয় নেতাকর্মীরা শনিবার থেকেই ওই দুজন সংসদ সদস্যকে গণফোরাম কার্যালয়ে অবাঞ্ছিত ঘোষণা করেছেন।

এ ব্যাপারে গণফোরামের কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম পথিক বলেন, বিভিন্ন অনলাইন ও পত্রিকায় জানতে পারলাম আমাদের দলের টিকিটে নির্বাচিত দুই সংসদ সদস্য সুলতান মো. মনসুর ও মোকাব্বির খান দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে শপথ নেয়ার জন্য স্পিকারের কাছে চিঠি দিয়েছেন। এর প্রেক্ষিতে আমরা দলীয়ভাবে তাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করেছি।

তিনি জানান, অবাঞ্ছিত ঘোষণাকালে দলীয় কার্যালয়ে উপস্থিত ছিলেন যুব গণফোরামের আহবায়ক কাজী হাবিব, গণফোরামের যুব সম্পাদক রওশন ইয়াজদানি, সাংস্কৃতিক সম্পাদক খান সিদ্দিক, কেন্দ্রীয় কমিটির সদস্য ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম, ঐক্যবদ্ধ ছাত্র সমাজের সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্লাহ মধু প্রমুখ।

এ ব্যাপারে গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু বলেন, ‘তারা শপথ নেয়ার জন্য কবে চিঠি দিয়েছেন, তা আমি জানি না। দলের সাধারণ সম্পাদক হিসেবে তো আমার জানা উচিত। আমাদের এরকম কোনো সিদ্ধান্ত হয়নি যে তারা এককভাবে শপথ নেবেন। আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি যে, শপথ নিতে চিঠি দিতে হলে ঐক্যফ্রন্টের সবাই একসঙ্গে দেবো এবং একসঙ্গে যাবো আন্দোলনের অংশ হিসেবে। মন্টু আরও বলেন, এখন কেউ যদি নিজে থেকে শপথ নেয়ার জন্য চিঠি দেন, তাহলে আমাদের সাংগঠনিক সিদ্ধান্ত নিতে হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com