বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:১১ অপরাহ্ন
কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরীতে ৯৭ বোতল ফেন্সিডিলসহ মোঃ রিপন মিয়া (২৮)কে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, মঙ্গলবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে নাগেশ্বরী উপজেলার নেওয়াশী ইউনিয়নের চাকের কুটি গ্রামের মাদক কারবারি রিপন মিয়াকে তার নিজ বসতবাড়ি থেকে ৯৭ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করা হয়।
বুধবার(২৭ ডিসেম্বর) দুপুরে নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ(ওসি) রুপ কুমার সরকার জানান, আটক মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।