শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
নবাবগঞ্জ থেকে:: ঢাকার নবাবগঞ্জের শোল্লা ইউপির দক্ষিণ বালুখন্ড গ্রামের বাসিন্দা বাবুল মন্ডল (৪৮) নামে এক ব্যক্তি শুক্রবার সন্ধ্যায় জমি সংক্রান্ত ঘটনার বিরোধে নিহত হয়েছেন বলে জানা গেছে। মৃত বাবুল মন্ডল দক্ষিণ বালুখন্ড গ্রামের লাল মিয়া মন্ডলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, কিরঞ্চী মসজিদ এলাকায় শুক্রবার বিকালে বাবুল মন্ডল ও তার চাচাতো ভাইদের মাঝে জমি সংক্রান্ত বিষয় নিয়ে একটি গ্রাম্য শালিসি অনুষ্ঠিত। শালিসি শেষে বাবুলের চাচাতো ভাই রশিদ,আওলাদ, কুব্বাত, হবি, আমজাদসহ কয়েকজন মিলে লাঠিসোটা নিয়ে বাবুলকে এলো পাথারি ভাবে লাঠি পেটা করলে বাবুল মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয়। রাত সাড়ে ৮ টায় বাবুলকে তার স্বজনরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক জানায় সে আগেই মারা গেছেন।
বাবুলের ছোট ভাই জাবেদ মন্ডল জানায়, তাদের ৮ চাচার ওয়ারিশ সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিলো। উত্তর কিরঞ্চী মসজিদের সামনে শালিসি বৈঠকের মাধ্যমে জমি সংক্রান্ত বিষয়গুলো সমাধান হয়। বৈঠক শেষে তার চাচাতো ভাইয়েরা হঠাৎ হামলা চালিয়ে আমার ভাইকে হত্যা করে। সে তার ভাইয়ের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং হত্যা মামলা চলছে। তিনি আরো জানান, সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হবে।