বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন

শিরোনামঃ
ইরান যুদ্ধ নিয়ে সংবাদ: মার্কিন গণমাধ্যম ও ডেমোক্র্যাটরা পাগল হয়ে গেছে, দাবি ট্রাম্পের ত্যাগের মহিমায় ভাস্বর হোক জীবন: দেশবাসীকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদের শুভেচ্ছা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন ছাড়া ইসরায়েলের সাথে কোনো সম্পর্ক নয়: ট্রাম্পের প্রস্তাব নাকচ করল সৌদি ও পাকিস্তান ‎লালমনিরহাটে ডিসি পার্ক আবাসনে ৩ ভাই-বোন পেলেন নতুন ঘর, দায়িত্ব নিলেন ত্রাণমন্ত্রী দুলু উলিপুরে ভিজিএফের ১০৪ স্লিপসহ আটক ব্যক্তি রাতে মুক্ত, জনমনে প্রশ্ন অসহায় মানুষের মুখে ঈদের হাসি ফুটাতে ‘সত্যের কণ্ঠ যুব কল্যাণ সংগঠন’-এর ব্যতিক্রমী মানবিক উদ্যোগ ভালুকায় ৩.৪ মাত্রার মৃদু ভূমিকম্প, ঢাকাসহ কেঁপে উঠল বিভিন্ন এলাকা তারেক রহমান ১০০ দিনে কী কী চ্যালেঞ্জের মুখোমুখি হলেন

নতুন হত্যা মামলায় আনিসুল-দীপু মনি-সালমান-পলক-মোজাম্মেল গ্রেপ্তার

আনিসুল-দীপু মনি-সালমান-পলক-মোজাম্মেল

নিজস্ব প্রতিবেদক:: রাজধানীর বাড্ডা থানার পৃথক দুই হত্যা মামলায় আনিসুল হক, সালমান এফ রহমান, দীপু মনি ও জুনাইদ আহমেদ পলককে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত। এছাড়া বাড্ডা থানার আরেক হত্যা মামলায় মোজাম্মেল হক বাবুকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে তাদের ঢাকার সিএমএম আদালতে হাজির করে তিন মামলায় তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করে বাড্ডা থানা পুলিশ।

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিবের আদালত তাদের এসব মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এ সময় দীপু মনি ও মোজাম্মেল বাবুর জামিনের আবেদন করলে আদালত তা নাকচ করে দেন।

এদিন আসামিদের পক্ষে অ্যাডভোকেট মোরশেদ হোসেন শাহীন শুনানি করেন। রাষ্ট্রপক্ষে সিএমএম আদালতের সাধারণ নিবন্ধন শাখার পুলিশ পরিদর্শক মো. আসাদুজ্জামান ও বিএনপিপন্থী আইনজীবী ওমর ফারুক ফারুকী জামিনের বিরোধিতা করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com