বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন

নড়াইলের ২টি আসনে লড়বেন ১২জন সংসদ সদস্য প্রার্থী

নড়াইল প্রতিনিধি : নড়াইলে দুইটি আসনে লড়বেন মোট ১২জন প্রার্থী। নড়াইল ১ ও ২ আসনের প্রতিটিতে রয়েছেন ৬ জন করে প্রার্থী। এদিকে নড়াইল-২ আসনে জাকের পার্টির প্রার্থী মো. মিজানুর রহমান মনোনয়ন প্রত্যাহার করেছেন।
জেলা রিটানিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধূরী এসব তথ্য নিশ্চিত করেছেন। নড়াইল-১ আসন (কালিয়া ও সদরের একাংশ) থেকে মনোনয়ন দাখিল করেন ৭ জন। তবে যাচাই-বাছাই শেষে স্বতন্ত্র প্রার্থী শিকদার শাহাদত হোসেনের মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা।

নড়াইল-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৬ জন। প্রার্থীরা হলেন-আওয়ামী লীগের মনোনিত প্রার্থী সংসদ সদস্য বিএম কবিরুল হক মুক্তি, তার স্ত্রী চন্দনা হক (স্বতন্ত্র), জাতীয় পার্টির মিল্টন মোল্যা, জেলা ওয়ার্কার্স পাটির সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম, তৃণমূল বিএনপির শ্যামল চৌধুরী ও জাতীয় পার্টি (মঞ্জু) শামীমা পারভীন ইয়াসমিন।

নড়াইল-২ আসন (লোহাগড়া ও সদরের একাংশ) মোট মনোনয়পত্র দাখিল করেন ৯ জন পরে যাচাই-বাছাই শেষে দুই স্বতন্ত্র প্রার্থী সৈয়দ ফয়জুল আমীর লিটু এবং সাংবাদিক লায়ন মো. নূর ইসলাম এর মনোনয়ন বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। এছাড়া এ আসনে রোববার দুপুরে জাকের পার্টির মো. মিজানুর রহমান মিজান মনোনয়ন প্রত্যাহার করেন।

নড়াইল-২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৬ জন। প্রার্থীরা হলেন- আওয়ামীলীগের মনোনীত প্রার্থী মাশরাফি বিন মোর্ত্তজা, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির শেখ হাফিজুর রহমান, এনপিপি’র মো. মনিরুল ইসলাম, জাতীয় পার্টির খন্দকার ফায়েকুজ্জামান ফিরোজ, গণফ্রন্টের মো. লতিফুর রহমান, ইসলামী ঐক্যজোটের মো. মাহবুবুর রহমান।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com