শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
মুজিবুর রহমান, ই-কণ্ঠ ২৪ ডটকম : ৩ এপ্রিল শনিবার বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস এ্যাথলেটিকস দ্বিতীয় দিনের প্রতিযোগিতায় বিকাল ৬ টা পর্যন্ত মোট ১৭টি ইভেন্ট সম্পূর্ণ হয়েছে। বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসে ১০০ মিটার স্প্রিন্টারে দ্রুততম মানব এম ইসমাইল হোসেন বাংলাদেশ নৌবাহিনী সময় নিয়েছেন ১০.৫০। টানা ১২ বার দ্রুততম মানবীর খেতাব ধরে রাখলেন নৌবাহিনীর শিরিন আক্তার সময় নিয়েছেন ১১.৬০ সেকেন্ড। দ্রুততম মানব এম ইসমাইল, মানবী শিরিন আক্তার, পদক তালিকার শীর্ষে বাংলাদেশ নৌবাহিনী।
বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের সার্বিক ব্যবস্থাপনায় ও বাংলাদেশ এ্যাথলেটিকস ফেডারেশনের সহযোগিতায় স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু নযস বাংলাদেশ গেমস ২০২০ এ্যাথলেটিকস ২-৫ এপ্রিল, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে।
স্বর্ণপদকটি এবার নিজের করে নিলেন শিরিন। এই ইভেন্টে ১১.৭০ সেকেন্ডে সেনাবাহিনীর শরীফা খাতুন রৌপ্য এবং ১২.১০ সেকেন্ডে ব্রোঞ্জপদক জেতেন বিকেএসপির সোনিয়া আক্তার। ১১ টি স্বর্ণ, ৪টি রৌপ্য ও ৪ টি ব্রোঞ্জ মোট ১৯টি পদক নিয়ে বাংলাদেশ নৌবাহিনী পদক তালিকার শীর্ষে অবস্থান করছে। ৫ টি স্বর্ণ, ১০ টি রৌপ্য এবং ৮টি ব্রোঞ্জসহ মোট ১২ টি পদক নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে বাংলাদেশ সেনাবাহিনী এবং ১ টি স্বর্ণ পদক নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে বাংলাদেশ আনসার ভিডিপি।
ইসমাইল বলেন, ‘বাংলাদেশ গেমসে এটা আমার প্রথম স্বর্ণ সবমিলিয়ে স্প্রিন্টে চতুর্থ স্বর্ণ। ২০১৩ সালে লংজাম্পে রৌপ্য জিতেছিলাম। করোনা মহামারীর মধ্যেও এই পারফর্মেন্সে আমি খুশি। অনুশীলন কম হলেও দ্রুততম মানব হতে পারায় তৃপ্তি।’ টাইমিং খুব একটা ভাল হয়নি ইসমাইলের। জাতীয় চ্যাম্পিয়নশিপে তার টাইমিং ছিল ১০.২০ সেকেন্ড। টাইমিং নিয়ে ইসমাইল বলেন, ‘টাইমিং ভাল না করার কারণ ঠিকমতো অনুশীলন করতে পারিনি। এখন গোল্ড পেয়েছি এটাতেই শুকরিয়া।’
আমার স্বর্ণজয়ের পেছনে অবদান বাংলাদেশ নৌবাহিনী, ফেডারেশন এবং বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশনের। সর্বোপরি আমি বিকেএসপি থেকে ট্রেনিং করি। যত রকম সুযোগ-সুবিধা সব তারা আমাকে করেছে। আমার কোচ আব্দুল্লাহ হেল কাফি অনেক পরিশ্রম করছেন। টানা ১২ বার দ্রুততম মানবী হয়েছি, এটাই রেকর্ড বাংলাদেশের। এছাড়া ইলেক্ট্রনিক্স টাইমিংয়ে ১০০ এবং ২০০ মিটারেও রেকর্ড আমার।’
আর অলিম্পিকের মাত্র ছয় মাস সময় আছে, ছয় মাস আমাকে ট্রেনিংয়ের ফ্যাসিলিটিজ দেয়া হোক, আশাকরি টাইমিংটা ভাল হবে। ট্রেনিংয়ে আমরা তো ন্যাশনাল টিমে ক্যাম্পিংই পাচ্ছি না। আর বাইরের দেশের কোচও পাচ্ছি না, বাইরের দেশের ট্রেনিংও পাচ্ছি না। আমাদের নেভি থেকে সুযোগ-সুবিধা দিচ্ছে, তাদের সর্বোচ্চ ফ্যাসিলিটিজের কারণেই স্বর্ণপদক জিতেছি। সুবিধা না দিলে দ্রুততম মানব হতে পারতাম না। ফেডারেশন থেকে এই করোনাকালীন সময় সব থমকে গেছে।
মহামারী করোনার সরকারের লকডাউনের সিদ্ধান্তের কারনে ৫ এপ্রিলের খেলা ৪ এপ্রিলেই শেষ করা হবে।