শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন

শান্তর পর মুমিনুলের সেঞ্চুরি, রানের পাহাড় গড়ছে টাইগাররা

স্পোর্টস ডেস্ক::

দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে রানের পাহাড় গড়ছে সফররত বাংলাদেশ দল। দ্বিতীয়দিনের প্রথম সেশনে কোনো উইকেট না হারিয়ে ৭২ রান সংগ্রহ করেছে মুমিনুল হক বাহিনী। ফলে বাংলাদেশেল দলীয় স্কোর দাঁড়িয়েছে ২ উইকেটে ৩৭৮ রান।

প্রথমদিনের খেলায় নাজমুল হাসান শান্তর সেঞ্চুরি এবং তামিম-মুমিনুলের হাফ-সেঞ্চুরিতে দিনশেষে ২ উইকেটে ৩০২ রান সংগ্রহ করে বাংলাদেশ। দ্বিতীয়দিনের খেলায় আজ ফের ব্যাট করতে নামেন শান্ত-মুমিনুলরা।

নাজমুল হাসান শান্ত ১২৬ নিয়ে খেলতে নেমে অপরাজিত রয়েছেন ১৫৫ রানে। অন্যদিকে টেস্ট ক্যারিয়ারের বিদেশের মাটিতে প্রথম সেঞ্চুরি তুলে নেন অধিনায়ক মুমিনুল হক। টেস্টে এখন তার মোট সেঞ্চুরির সংখ্যা ১১টি। মুমিনুল অপরাজিত রয়েছেন ১০৭ রানে।

বুধবার ম্যাচের শুরুতে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই ওপেনার সাইফের উইকেট হারিয়ে কিছুটা বিচলিত ছিল টাইগার শিবির। কিন্তু দ্বিতীয় উইকেটেই ঘুরে দাঁড়ায় সফররত বাংলাদেশ।

সুরাঙ্গা লাকমালের করা ম্যাচের প্রথম ওভারে দুটো চার মেরে দুর্দান্ত শুরু করেন টাইগার ওপেনার তামিম ইকবাল। এরপর আর পিছু ফিরে তাকাতে হয়নি। দ্বিতীয় উইকেটে ব্যাট করতে আসা নাজমুল হাসান শান্তকে সঙ্গে নিয়ে দলীয় স্কোরটা বাড়াতে থাকেন তামিম। তামিম তুলে নেন তার ব্যক্তিগত ক্যারিয়ারের ৩০তম অর্ধ-সেঞ্চুরি। অন্যদিকে টেস্ট ক্যারিয়ারে নিজের দ্বিতীয় ফিফটি তুলে নেন শান্ত।

এই দুই টাইগার ব্যাটসম্যান মিলে গড়েন ১৪৬ রানের জুটি। ৯০ রানে তামিম ফিরলেও আপনতালে খেলতে থাকেন শান্ত। তৃতীয় উইকেটে অধিনায়ক মুমিনুল হক সঙ্গে নিয়ে বড় জুটি গড়ার পাশাপাশি রানের পাহাড়ই গড়ছে টাইগাররা। ‍দুজন মিলে গড়েন অবিচ্ছিন্ন ১৫০ রানের জুটি।

শ্রীলঙ্কান মধ্যে বল হাতে একমাত্র সফল বোলার বিশ্ব ফার্নান্দো। ৭৫ রানের খরচায় ২টি উইকেট পেয়েফেন তিনি। এছাড়া আর কেউেই উইকেটের দেখা পাননি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com