শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

দোকানে মিলল দুই হাজার লিটার তেল, জরিমানা ২ লাখ

চট্টগ্রাম প্রতিনিধিঃ ভোজ্যতেল বিক্রিতে অনিয়মের অভিযোগে চট্টগ্রামের চৌমুহনী কর্ণফুলী মার্কেটে অভিযান চালিয়ে একটি দোকানকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। পরে দোকানে মজুত রাখা দুই হাজার লিটার তেল ন্যায্যমূল্যে সাধারণ মানুষের কাছে বিক্রি করা হয়।

শুক্রবার (১৩ মে) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, চৌমুহনী কর্ণফুলী মার্কেটের মজুমদার স্টোরে অভিযান চালিয়ে দুই হাজার লিটার সয়াবিন তেল পাওয়া যায়। এগুলো ঈদের আগে কিনে রাখা ছিল। মজুত করা এসব তেল দোকানটি বেশি দামে বিক্রি করছিল।

আগে কিনে রাখা তেল সরকার নির্ধারিত নতুন দামে বিক্রি করায় মজুমদার স্টোরকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে দোকানটি সিলগালা করে দেওয়া হয়।

ফয়েজ উল্যাহ বলেন, জব্দ হওয়া পাঁচ লিটারের এসব তেলের বোতল আগের দামে ৭৬০ টাকায় সাধারণ মানুষের মধ্যে বিক্রি করে দেওয়া হয়েছে। এছাড়া বাড়তি দামে তেল বিক্রি করায় আরও একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ধরনের অভিযান সামনেও অব্যাহত থাকবে বলে জানায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com