বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন

দূর্গাপুজা উপলক্ষে অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে বস্ত্র বিতরণ

জামালপুর প্রতিনিধি।। শারদীয় দূর্গাপুজা উপলক্ষে দরিদ্র ও অসহায় হিন্দু পরিবারের মাঝে বস্ত্র বিতরণ করেছেন কাউন্সিলর প্রার্থী মাহমুদুল হাসান।

বুধবার রাতে জামালপুরের ইসলামপুর রেলস্টেশনের নিজ কার্যালয়ে, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় বয়স্ক মহিলাসহ হরিজনদের মাঝে সংসদ সদস্য আলহা সুলতান মাহমুদ বাবুর নির্দেশনায় বস্ত্র উপহার তুলে দেন।

এ সময় বস্ত্র বিতরণে উপজেলা ছাত্র বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসমত সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

স্থানীয়রা জানান, পৌর বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ও ৪নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মাহমুদুল হাসান কেবল ধর্মীয় উৎসবেই নয়, বরং এলাকার বিপদগ্রস্ত মানুষের প্রয়োজনে সবসময় পাশে থাকার চেষ্টা করেন। এছাড়া সমাজের বিভিন্ন অনিয়ম ও অসঙ্গতি নিয়ে তিনি সোচ্চার ভূমিকা পালন করেন।

তার ঘনিষ্ঠজনদের ভাষ্যমতে, রাজনীতির পাশাপাশি মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি মানুষের সেবায় কাজ করে যেতে চান। রাজনৈতিক পরিচয়কে ছাপিয়ে এভাবে মানবিক কর্মকাণ্ড অব্যাহত রাখলে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে।

মাহমুদুল হাসান নিজের কাজের বিষয়ে বলেন, মানুষের পাশে থেকে কিছু করার চেষ্টা তিনি পারিবারিক শিক্ষা হিসেবে পেয়েছেন। তিনি মনে করেন, মানুষ হিসেবে কাজ করতে গেলে ভুল হওয়া অস্বাভাবিক নয়, তিনি ভুলের ঊর্ধ্বে নন। তবে তিনি তার সত্তার কোনো অপব্যবহার করেন না বলে জানান। তিনি এলাকার মানুষের পাশে থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি সকলের দোয়া ও সহযোগীতা কামনা করেন।

 

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com