বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন

কালকিনিতে মাদরাসার শিক্ষার্থীদের মাঝে কোরআন শরীফ ও নগদ অর্থ বিতরণ

মাদারীপুর প্রতিনিধি:: মাদারীপুরের কালকিনি উপজেলার প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত জামিয়া কারিমিয়া মাদরাসা ও এতিমখানার সংস্কারকাজে সহায়তার জন্য নগদ অর্থ অনুদান এবং হেফজখানার শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন শরীফ বিতরণ করা হয়েছে।

বুধবার রাতে মাদরাসার আয়োজনে মাদরাসার হলরুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ মোহাম্মদ বাবুল আকন। এ সময় বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ মোহাম্মদ বাবুল আকন মাদরাসা কর্তৃপক্ষের হাতে নগদ অর্থ একই সঙ্গে শিক্ষার্থীদের হাতে পবিত্র কোরআন শরীফ তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন মুফতি মাওলানা ইমারত হোসেন, বাশগাড়ী ইউনিয়ন পরিষদের সদস্য সুমন সিকদার, জাফর খান, আনোয়ার হোসেন বেপারী, মাসুম খানসহ মাদরাসার শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ বাবুল আকন বলেন, ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসারে মাদরাসা ও এতিমখানাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

এসব প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের প্রয়োজনীয় শিক্ষা উপকরণ সরবরাহে সমাজের বিত্তবান ও সচেতন ব্যক্তিদের এগিয়ে আসা প্রয়োজন। পবিত্র কোরআন শরীফ বিতরণ ও আর্থিক সহায়তা শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষার চর্চা আরও উৎসাহিত করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com