বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
ভ্রাম্যমাণ প্রতিনিধি:: স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) প্রতিষ্ঠার সময় থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সন্ত্রাসী, সঙ্ঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ছিনতাইকারী এবং সার্বিক আইন-শৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় এসআরবি-৫, রাজশাহীর সিপিসি-২, নাটোর ক্যাম্প এর আভিযানিক দল বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত অনুমান ৩টা ৪০ মিনিটে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে নাটোর জেলার লালপুর থানাধীন ০৪ নং আড়বাব ইউপিস্থ কচুয়া সাকিনে কচুয়া বাজারস্থ এলাকায় অভিযান পরিচালনা করে ৫২৫ (পাঁচশত পঁচিশ) গ্রাম হেরোইনসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেন।
আটককৃতরা হলেন- মোঃ আরিফুজ্জামান বাপ্পী (৪৮), ও মোঃ জিল্লুর রহমান (৪১)।
গ্রেফতারকালে জানা যায়, ধৃত আসামিরা মাদক ব্যবসায়ী। মোঃ আরিফুজ্জামান বাপ্পী হেরোইন নিয়ে মোটরসাইকেলযোগে মোঃ জিল্লুর রহমান এর নিকট বিক্রয়ের উদ্দেশ্যে যোগাযোগের মাধ্যমে লালপুর বাজারের দিকে যাচ্ছিলো। উক্ত বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে নির্দেশক্রমে উল্লেখিত ঘটনাস্থল এলাকায় অভিযানের লক্ষ্যে চেকপোস্ট স্থাপন করে। চেকপোস্টের মাধ্যমে বর্ণিত ধৃত আসামিকে গ্রেফতার পূর্বক প্রদত্ত তথ্যের ভিত্তিতে আসামির হেফাজত হতে আইন মোতাবেক উদ্ধারকৃত আলামত ৫২৫ (পাঁচশত পঁচিশ) গ্রাম হেরোইন এবং মাদক ব্যবসায়ের কাজে ব্যবহৃত ০১ টি মোটরসাইকেল ও ০১ টি এ্যান্ডয়েড মোবাইল জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য নাটোর জেলার লালপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।