বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
টি২০ বিশ্বকাপে প্রথম আট দলের মধ্যে উঠে এল টাইগাররা মুজিবুর রহমান বাবু, ই-কণ্ঠ টোয়েন্টিফোর ডটকম : একটি ম্যাচও না জিতে বিরাট সুসংবাদ পেল বাংলাদেশের ক্রিকেটাররা। এ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার জন্য যোগ্যতা অর্জন পর্বে খেলতে হয়েছিল বাংলাদেশকে। পরের বার সরাসরি মূল পর্বে খেলার সুযোগ পাচ্ছে তারা। টি-টোয়েন্টি ক্রিকেটে আইসিসির ক্রমতালিকায় প্রথম আট দলের মধ্যে উঠে এল বাংলাদেশ।
দুঃস্বপ্নের বিশ্বকাপ শেষ হলেও সুসংবাদ পেয়ে গেল বাংলাদেশ। টাইগারদের লজ্জার শুরুটাই হয় আসলে প্রথম রাউন্ডে। বাংলাদেশের চেয়ে দুর্বল একটি দলের কাছে হেরে যায়। সেই যে শুরু হয়। এরপর দ্বিতীয় রাউন্ডে টানা সবকটি ম্যাচ হারতে থাকে বাংলাদেশ।
আগামীবছর অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে তা আর হচ্ছে না। সরাসরি সুপার-১২ খেলার সুসংবাদ পেয়ে গেছে বাংলাদেশ। এবার টি২০ বিশ্বকাপে ভরাডুবি হয়েছে। লজ্জ্বা মিলেছে। প্রথম রাউন্ডে স্কটল্যান্ডের কাছে হারের পর সুপার-১২ এ টানা ৫টি ম্যাচ হেরেছে বাংলাদেশ। ব্যর্থতার বোঝা কাঁধে নিয়েই ফিরতে হয়েছে ক্রিকেটারদের।
আগেই জানা হয়ে গিয়েছিল, অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ হারলেই সুসংবাদ মিলবে। বিশ্বকাপ শেষে যে র্যাংঙ্কিং ঘোষণা হবে, সেখানে সেরা আটেই থাকবে বাংলাদেশ। তাই হচ্ছে। র্যাংঙ্কিংয়ের সেরা আটে থাকা নিশ্চিত হয়ে গেছে। তাতে করে আগামীবছর ১৬ অক্টোবর থেকে ১৩ নবেম্বর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি২০ বিশ্বকাপের অষ্টম আসরে আর প্রথম রাউন্ড খেলতে হবে না বাংলাদেশকে।
নিজেদের মাটিতে হওয়া পঞ্চম টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০১৪ সাল থেকেই প্রথম রাউন্ড বা বাছাই পর্বের নিয়ম চালু হয়। তখন থেকেই বাংলাদেশকে প্রতিবার বাছাইপ পর্ব খেলতে হয়। র্যাংঙ্কিংয়ের সেরা আটে যে থাকতে পারেনা। আর বাছাই পর্ব খেলে প্রতিবারই এমন দলগুলোর কাছে হারে, যা মেনে নেওয়া যায় না। সমালোচনা চলতেই থাকে।
পরের বিশ্বকাপে সেই জ্বালা ক্রিকেটারদের ভোগ করতে হবে না। আইসিসি র্যাংঙ্কিংয়ে বাংলাদেশ আটে উঠে গেছে। ওয়েস্ট ইন্ডিজ দশম স্থানে নেমে গেছে। আর আগেই থেকে দশমে থাকা শ্রীলঙ্কা আছে নবম স্থানে।
যারা এবার বিশ্বকাপ শেষে অস্ট্রেলিয়াসহ র্যাংঙ্কিংয়ে সেরা আটে থাকবে, তারাই আগামী টি-২০ বিশ্বকাপে সরাসরি সুপার-১২ এ খেলবে। ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসি আগেই তা ঘোষণা করে দিয়েছিল। বাংলাদেশ ৮ নম্বরে থেকে এখন সুপার-১২ এ সরাসরি খেলবে। লজ্জ্বার মাঝেও সুসংবাদই মিলল।
র্যাংঙ্কিং তালিকায় এক নম্বরে ইংল্যান্ড (২৮০ রেটিং), দুই নম্বরে পাকিস্তান (২৬৫ রেটিং), তিন নম্বরে ভারত (২৬৩ রেটিং), চার নম্বরে নিউজিল্যান্ড ২৫৮ রেটিং), পাঁচ নম্বরে দক্ষিণ আফ্রিকা (২৫১ রেটিং), ছয় নম্বরে অস্ট্রেলিয়া ২৪৪ রেটিং), সাত নম্বরে আফগানিস্তান (২৩৪ রেটিং), আট নম্বরে বাংলাদেশ (২৩২ রেটিং), নয় নম্বরে শ্রীলঙ্কা (২৩২ রেটিং), দশ নম্বরে ওয়েস্ট ইন্ডিজ (২২৬ রেটিং) আছে।
এই ১০ দলের সঙ্গে প্রথম রাউন্ড থেকে সুপার-১২ খেলা স্কটল্যান্ড ও নামিবিয়াও আগামী টি-২০ বিশ্বকাপে খেলবে।
তবে পয়েন্ট তালিকায় সেরা আটে থাকা দলগুলোই সুপার-১২ সরাসরি খেলবে। বাকিদের প্রথম রাউন্ড খেলে সুপার-১২ এ যোগ্যতা অর্জন করে নিতে হবে। পরের বিশ্বকাপে মূল পর্বে খেলতে হলে যোগ্যতা অর্জন পর্বে জিততে হবে তাদের। ক্রমতালিকায় তারা নেমে যাওয়ায় এ বারের বিশ্বকাপে একটিও ম্যাচ না জেতা বাংলাদেশ মূল পর্বে খেলার সুযোগ পেয়ে গেল।