শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন

ঢাবি ভর্তি পরীক্ষায় জালিয়াতি : আটক ২

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক:: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ‘ক’ ইউনিটের অধীনে ১ম বর্ষ স্নাতক সম্মান শ্রেণির ভর্তি পরীক্ষায় ডিজিটাল জালিয়াতির দায়ে দুইজনকে আটক করা হয়েছে।

আজ শুক্রবার সকা‌লে পরীক্ষা চলাকালীন তা‌দের আটক করা হয় ব‌লে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী নিশ্চিত করে‌ছেন।

এ বিষ‌য়ে প্রক্টর বলেন, দুজনকে আটক করা হয়েছে। ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

আটককৃতরা হলেন- হৃদয় জামান ও ঢাবির বহিষ্কৃত ছাত্র সাদমান।

এর আগে আজ সকাল ১০টায় থে‌কে শুরু হওয়া ভ‌র্তি পরীক্ষা চলে সাড়ে ১১টা পর্যন্ত। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরের মোট ৮৪টি কেন্দ্রে একযোগে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

চল‌তি বছর ক ইউনিটে ১ হাজার ৭৫০টি আসনের জন্য ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ৮১ হাজার ৯৬ জন।

পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে আগ থেকেই ছাত্রছাত্রীসহ সংশ্লিষ্টদের পরীক্ষার হলে মোবাইল বা টেলিযোগাযোগ করা যায় এমন সব ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস/যন্ত্র আনা সম্পূর্ণ নিষিদ্ধ ছিল।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com