শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন

ঢাবিতে ‘ঘ’ ইউনিটে উত্তীর্ণদের নিয়ে ফের পরীক্ষা

ই-কণ্ঠ অনলাইন ডেস্ক:: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের স্নাতকে ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় পাস করা প্রায় সাড়ে ১৮ হাজার পরীক্ষার্থীর আবারও পরীক্ষা নেওয়া হবে জানিয়েছেন ঢাবি উপাচার্য।

মঙ্গলবার ঢাকা বিশ্ববিদালয়ের ডিন’স কমিটির মিটিংয়ে এ সিদ্ধান্ত নিয়েছে ঢাবি প্রশাসন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান সাংবাদিকদের বলেন, পাস করা সাড়ে আঠারো হাজার শিক্ষার্থীদের আবারও পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

উল্লেখ্য, গত ১২ অক্টোবর অনুষ্ঠিত ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগ ওঠে। এরপর ফের ওই পরীক্ষা নেওয়ার জন্য আন্দোলনে নামেন শিক্ষাথীরা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com