শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন

ঢাকা টেস্ট জিততে হলে বাংলাদেশকে করতে হবে ২৩১ রান

স্পোর্টস রিপোর্টার:: সফরকারি ওয়েস্ট ইন্ডিজকে দ্বিতীয় ইনিংসে ১১৭ রানে গুটিয়ে দিয়েছে টাইগার বাহিনী। সে হিসেবে ঢাকা টেস্ট জিততে হলে বাংলাদেশকে করতে হবে ২৩১ রান। রান সংখ্যা হয়তো বেশি নয়। কিন্তু মিরপুরে চতুর্থ দিনের উইকেট এবং ম্যাচের শেষ ইনিংস-এই দুটোই বাংলাদেশের বিপক্ষে। তারপরও এই ম্যাচ জিতলেই সিরিজ ড্র হবে- এই চ্যালেঞ্জ নিয়েই খেলছে বাংলাদেশ সিরিজের শেষ ইনিংস।

দ্বিতীয় সেশনে এই রিপোর্ট লেখার সময় বাংলাদেশ কোন উইকেট না হারিয়ে তুলে ফেলেছে ২১ রান।

চতুর্থদিনের সকালে ওয়েস্ট ইন্ডিজ ধারাবাহিকভাবে উইকেট হারায়। পেসার আবু জায়েদ রাহী ও স্পিনার তাইজুল ইসলাম ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসকে বেশিদুর বাড়তে দেননি। গুটিয়ে দেন মাত্র ১১৭ রানে। উইন্ডিজের হয়ে সর্বোচ্চ ৩৮ রানের ইনিংস আসে ক্রুমার বোনারের ব্যাট থেকে। বাকি কোন ব্যাটসম্যান প্রতিরোধ গড়তে পারেননি। ৯৮ রানে ৬ উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজ লাঞ্চে যায়। দিনের দ্বিতীয় সেশনের শুরুতেই তারা অলআউট হয়।

দ্বিতীয় ইনিংসে আবু জায়েদ রাহী ৩২ রানে ২ উইকেট পান। তাইজুল ইসলাম ২১ ওভারে মাত্র ৩৬ রান খরচায় পান ৪ উইকেট। নাঈম হাসান শিকার করেন ৩ উইকেট।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com