শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন

ডেঙ্গু নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত প্রধানমন্ত্রীর নির্দেশে দেশে পরিচ্ছন্নতা অভিযান চলবে: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক::

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত প্রধানমন্ত্রীর নির্দেশে সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চলবে।

বুধবার সকালে মিরপুর মাজার রোডে ডেঙ্গু সচেতনতা অভিযানে অংশ নিয়ে তিনি বলেন, জনগণ কার্যকর মশা মারা ওষুধের প্রয়োগ চান। সংশ্লিষ্টদের সেদিকে নজর দিতে হবে। কিছু দিনের মধ্যেই কার্যকরী ওষুধ দেশে আসবে।

রাতে ও দিনে মশারি ব্যবহারের আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, মশার কারণে জীবন চলে যাচ্ছে তা মানা যায় না। সবাইকে এ ব্যাপারে সচেতন হতে হবে। নেতাকর্মী ও স্থানীয় জনপ্রতিনিধিদের এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে বলেন সেতুমন্ত্রী।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com