শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক::
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নবনির্বাচিত ভিপি, জিএস, এজিএসসহ ২৫ নেতা দায়িত্ব গ্রহণ করেছেন।
শনিবার (২৩ মার্চ) সকালে ডাকসু মিলনায়তনে কার্যনির্বাহী কমিটির বৈঠকে মধ্য দিয়ে পরিচিতি, শুভেচ্ছা বিনিময় ও দায়িত্ব গ্রহণ করেন তারা।
বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে ভিপি নূরুল হক নূর, জিএস গোলাম রাব্বানী এজিএস সাদ্দাম হোসেনসহ কার্যনির্বাহী কমিটির ২৫ নেতা উপস্থিত রয়েছেন।
বৈঠকের শুরুতে জিএস গোলাম রাব্বানী বলেন, আজ আমাদের প্রথম বৈঠক। বৈঠকে আমাদের নির্বাচিত ২৫ জন প্রার্থী পরিচয় পর্ব ও শুভেচ্ছা বিনিময় গ্রহণ, বৈঠক শেষে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় স্মৃতি চিরন্তন এবং জাতীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করবো।